• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

মেহেরপুর জেলা বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচী উদ্বোধন

বিবর্তন প্রতিবেদক:
Update : বুধবার, ৯ জুলাই, ২০২৫
মেহেরপুর জেলা বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচী উদ্বোধন
মেহেরপুর জেলা বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচী উদ্বোধন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মেহেরপুর জেলা শাখার আয়োজনে সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার বিকেলে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে এ আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ফয়েজ মোহাম্মদের সঞ্চালনায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক কেন্দ্রীয় নেতা সাঈদ ইকবাল মাহমুদ টিটো। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক জাভেদ মাসুদ মিল্টন। বিশেষ অতিথি বুয়েট ছাত্রদলের সাবেক সভাপতি আল মামুন গাজী, ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক ডা. সাব্বির শরিফ, বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম। উদ্বোধনী আলোচনায় উদ্বোধক সাঈদ ইকবাল মাহমুদ টিটো বলেন, যারা আওয়ামী ফ্যাসিজমের সাথে সরাসরি অংশগ্রহণ করেছিলো তাদেরকে আমরা দলে চাই না, তারা যেন কেউ বিএনপির সদস্য হতে না পারে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। যদি আমরা এই ফ্যাসিস্টদের পূর্ণবাসন করি, মেনে নিই তাহলে আমাদের শহীদদের সাথে বেঈমানি করা হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট কামরুল হাসান। এসময় জেলা বিএনপির আওতাধীন উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ডসহ জেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category