• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে

কুষ্টিয়া মেয়েকে হত্যার হুমকি দিয়ে মাকে ধর্ষণের অভিযোগে দেবর কারাগারে

জিয়াউর রহমান, কুষ্টিয়া:
Update : বুধবার, ৯ জুলাই, ২০২৫
কুষ্টিয়া মেয়েকে হত্যার হুমকি দিয়ে মাকে ধর্ষণের অভিযোগে দেবর কারাগারে
কুষ্টিয়া মেয়েকে হত্যার হুমকি দিয়ে মাকে ধর্ষণের অভিযোগে দেবর কারাগারে

কুষ্টিয়ার কুমারখালীতে দেড় বছরের শিশু কন্যাকে হত্যা করা হবে বলে হুমকি দিয়ে মাকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে দেবরকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। বুধবার (৯ জুলাই) দুপুরে দিকে আদালতের মাধ্যমে আসামিকে কারাগারে পাঠানো হয়। এছাড়াও পরীক্ষা-নিরীক্ষার জন্য ভিকটিমকে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

এর আগে, গত মঙ্গলবার দুপুরে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কুমারখালী থানায় একটি মামলা দায়ের করেন। পরে অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করে পুলিশ। ভিকটিম ও আসামি সম্পর্কে জানতে পারে তারা আপন দেবর -ভাবি।

এ তথ্য নিশ্চিত করেছেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) সোলাইমান শেখ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভিকটিমের স্বামী পদ্মানদীতে ট্রলারে কাজ করেন। গত সোমবার রাতে স্বামী কাজে গেলে দেবর ভাবির শয়নকক্ষে প্রবেশ করে এবং ভিকটিমকের দেড় বছর বয়সি শিশুকে হত্যার হুমকি দিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এরপর ভিকটিম তার স্বামীকে বিষয়টি বললে তিনি আপোষ-মীমাংসার কথা বলেন। পরে ভিকটিমের বাবা বাদী হয়ে গত মঙ্গলবার দুপুরে দেবরের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।

মামলার বাদী বলেন, মেয়েকে তার দেবর জোরপূর্বক ধর্ষণ করেছে। উপযুক্ত শাস্তির প্রত্যাশায় থানায় মামলা করেছি। তবে এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হয়নি ভুক্তভুগী ঐ নারীর স্বামী বা অভিযুক্তের বড় ভাই।

জানতে চাইলে কুমারখালী থানার ওসি সোলাইমান শেখ বলেন, ভাবিকে তার সন্তান হত্যার ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগে দেবরের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগীর বাবা। মামলায় আসামিকে মঙ্গলবার রাতে গ্রেফতার করে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়াও ভিকটিমকে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category