• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

গাংনীতে গলায় অস্ত্র ঠেকিয়ে শিশু ধর্ষণের অভিযোগ-অভিযুক্তকে গণধোলায় দিয়ে পুলিশে সোর্পদ

বিবর্তন প্রতিবেদক:
Update : সোমবার, ১৬ জুন, ২০২৫
গাংনীতে গলায় অস্ত্র ঠেকিয়ে শিশু ধর্ষণের অভিযোগ-অভিযুক্তকে গণধোলায় দিয়ে পুলিশে সোর্পদ
গাংনীতে গলায় অস্ত্র ঠেকিয়ে শিশু ধর্ষণের অভিযোগ-অভিযুক্তকে গণধোলায় দিয়ে পুলিশে সোর্পদ

মেহেরপুরের গাংনী উপজেলা চাঁদপুর গ্রামে ৯ বছর বয়সি এক কণ্যশিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত একই গ্রামের ধর্ষক এক সন্তানের জনক শাকিল আহমেদ (৩০) কে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। আজ সোমবার দুপুরে এই ঘটনা ঘটে। অসুস্থ অবস্থায় শিশুটিকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটির পিতা গ্রামের মাঠে কাজ করছিল। সকাল দশটার দিকে বাড়ি থেকে বাবার জন্য খাবার নিয়ে মাঠে যায় শিশুটি। পথিমধ্যে চাঁদপুর গ্রামের পাওয়ের মাঠে পৌছুলে একা পেয়ে শাকিল ধারালো অস্ত্র ঠেকায় শিশুটির গলায় ধারালো অস্ত্র হাসুয়া ঠেকিয়ে তাকে ধর্ষণ করে। এবং এ ঘটনা কাউকে না বলতে হুমকি দেয়। অভিযুক্ত শাকিল এর হাত থেকে ছাড়া পেয়ে বাবাকে গিয়ে জানায় বিষয়টি। এক পর্যায়ে খবর ছড়িয়ে পড়ে গ্রামের মানুষের মধ্যে। দুপুরে স্থানীয়রা শাকিলকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন। একই সাথে শিশুটির স্বাস্থ পরিক্ষা ও চিকিৎসার জন্য ভর্তি করা হয় হাসপাতালে।

গাংনী উপজেলা সমাজসেবা অধিদপ্তরের শিশু সুরক্ষা সমাজকর্মী অভিজিৎ সাহা জানান, চাদঁপুর গ্রামে শিশু ধর্ষনের শিকার হয়েছে এমন খবর পেয়ে আমরা হাসপাতালে যায়। এবং সমাজসেবার পক্ষ থেকে ভুক্তভোগী শিশুর যাবতীয় চিকিৎসাসহ আইনি সকল প্রকার সহযোগীতা করা হবে।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত ধর্ষককে গ্রেফতার করা হয়েছে একই সাথে শিশুটির চিকিৎসা এবং ডাক্তারি পরীক্ষা করানোর প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category