• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

অ্যাম্বুলেন্সের চালক ঘুমিয়ে, দুর্ঘটনায় হেল্পার অনিক নিহত

জিয়াউর রহমান, কুষ্টিয়া:
Update : শনিবার, ১৪ জুন, ২০২৫
অ্যাম্বুলেন্সের চালক ঘুমিয়ে, দুর্ঘটনায় হেল্পার অনিক নিহত
অ্যাম্বুলেন্সের চালক ঘুমিয়ে, দুর্ঘটনায় হেল্পার অনিক নিহত

কুষ্টিয়ার মিরপুরে অ্যাম্বুলেন্স ও ইটবোঝাই ইঞ্জিনচালিত ট্রলির মুখোমুখি সংঘর্ষে অনিক (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

আজ শনিবার সকাল ৭টার দিকে মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার সামনে কুষ্টিয়া-মেহেরপুর সড়কে দুর্ঘটনাটি ঘটে।

নিহত অনিক উপজেলার তালবাড়িয়া ইউনিয়নের চারুলিয়া এলাকার হাফিজুর রহমানের ছেলে। স্থানীয়দের বরাতে পুলিশ জানিয়েছে, অনিক অ্যাম্বুলেন্সচালকের সহকারী ছিলেন। তবে দুর্ঘটনার সময় মূল চালক ঘুমিয়ে থাকায় অনিক নিজেই গাড়ি চালাচ্ছিলেন।

কাকিলাদহ পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নাসির উদ্দিন বলেন, কুষ্টিয়া থেকে মেহেরপুর গামী অ্যাম্বুলেন্সটির সামনের চাকা ফেটে গেলে বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই ট্রলির সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই অনিক মারা যান।

তিনি আরও জানান, দুর্ঘটনায় অ্যাম্বুলেন্স ও ট্রলির চালকসহ তিন জন আহত হয়েছেন। কিন্তু অ্যাম্বুলেন্স কোনো রোগী ছিল না।

মিরপুর থানার ওসি মোমিনুল ইসলাম বলেন, ‘মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি থানা হেফাজতে নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category