• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

দেশে ফিরলেন ২৫ বছর পর ভারতের পাচার হওয়া বাংলাদেশী নারী

জিয়াউর রহমান, কুষ্টিয়া:
Update : শনিবার, ৭ জুন, ২০২৫
দেশে ফিরলেন ২৫ বছর পর ভারতের পাচার হওয়া বাংলাদেশী নারী
দেশে ফিরলেন ২৫ বছর পর ভারতের পাচার হওয়া বাংলাদেশী নারী

প্রায় ২৫ বছর আগে প্রতারণার ফাঁদে পড়ে ভারতে পাচার হয়েছিলেন খুলনার রূপসা উপজেলার কিলো গ্রামের আনোয়ারা গাজী (৪৫)। বয়স তখন মাত্র ২০ বছর। অবশেষে ২৫ বছর পর তিনি ফিরলেন নিজের মাতৃভূমিতে। শুক্রবার (৬ জুন) বিকেলে ভারতের পশ্চিমবঙ্গের ফরাজীপাড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আনোয়ারাকে আটক করে।

শনিবার (৭ জুন) সকালে কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের আন্তরিক প্রচেষ্টা ও বিএসএফ-এর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পতাকা বৈঠকের মাধ্যমে আনোয়ারা গাজীকে বাংলাদেশের হেফাজতে আনা হয়।বিজিবি সূত্রে জানা যায়, পাচারের পর আনোয়ারা ভারতের কেরালায় অবস্থান করছিলেন।

এবং দীর্ঘ ২৫ বছর ধরে তার কোনো খোঁজ না পাওয়ায় পরিবার ধরে নিয়েছিল তিনি আর জীবিত নেই। তবে বিজিবি আনোয়ারার ছবি সংগ্রহ করে সম্ভাব্য ঠিকানা শনাক্ত করে এবং স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের সহায়তায় ছবিটি তার পরিবারের কাছে পৌঁছে দেয়। ছবি দেখে আবেগে ভেঙে পড়েন তার স্বজনরা এবং নতুন করে ফিরে পাওয়ার আশায় বুক বাঁধেন।

আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ উদয়নগর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৮৪/৬-এস সংলগ্ন স্থানে ভারতের চরভদ্রা বিএসএফ ক্যাম্পের সঙ্গে কোম্পানি কমান্ডার পর্যায়ে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে আনোয়ারা গাজীকে আনুষ্ঠানিকভাবে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।পরে আনোয়ারাকে প্রযোজ্য আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দৌলতপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব মুর্শেদ রহমান বলেন, “সীমান্ত এলাকায় মানবপাচারসহ সব ধরনের অপরাধ প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর এবং মানবিক অবস্থানে রয়েছে। আনোয়ারা গাজীকে ফিরিয়ে আনার ঘটনাটি তারই একটি বাস্তব উদাহরণ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদারভাবে চালিয়ে যাওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category