• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

গাংনীতে বোমা সাদৃশ্যবস্তু ও চিরকুট উদ্ধার

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ২ জুন, ২০২৫
গাংনীতে বোমা সাদৃশ্যবস্তু ও চিরকুট উদ্ধার
গাংনীতে বোমা সাদৃশ্যবস্তু ও চিরকুট উদ্ধার

মেহেরপুরের গাংনীতে ইটভাটা ব্যবসায়ীর বাড়ির গেট থেকে একটি বোমা সাদৃশ্যবস্তু ও প্রাণনাশের হুমকি সম্বলিত চিরকুট উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকালে পুলিশের একটি দল এগুলো উদ্ধার করে। আতংক সৃষ্টির জন্য কেউ এগুলো রাখতে পারে বলে ধারণা পুলিশের।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, বামুন্দী ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ইটভাটা ব্যবসায়ী আব্দুর রশিদের বাড়ির গেটের সামনে গেল রাতের কোন এক সময় একটি বোমা ও চিরকুট রেখে যায় অজ্ঞাত দুর্বৃত্তরা।

চিরকুটে লেখা রয়েছে- রশিদ তোকে বলেছিলাম তোর ছেলে স্কুলে যেন না যায়। তোর ছেলে বাহিরে বাহির হলে এখন রেখে গেলাম এরপর উড়িয়ে দেবো।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানি ইসরাইল জানান, উদ্ধারকৃত বোমা সুদৃশ্যবস্তুুটিকে পানি ভর্তি বালতিতে রাখা হয়েছে। এ ঘটনার সাথে কারা জড়িত তা খুঁজে বের করতে কাজ করছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category