• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় প্রাণ হারালো দুই বন্ধু

জিয়াউর রহমান, কুষ্টিয়া:
Update : মঙ্গলবার, ২০ মে, ২০২৫

কুষ্টিয়ার মিরপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। মঙ্গলবার (২০ মে) বিকেলে উপজেলার যোগীপোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শহরের মঙ্গলবাড়িয়া এলাকার বাবলু বিশ্বাসের ছেলে আহসান হাবিব তুষার (৩০) ও একই এলাকার ফরিদ উদ্দিনের ছেলে রাব্বি (৩০)।

এ সময় অপর একটি মোটরসাইকেলকেও ধাক্কা দেয় ট্রাকটি। এতে গুরুতর আহত অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ভেড়ামারা উপজেলার চরদামুকদিয়া এলাকার বাসিন্দা প্রশান্ত বিশ্বাস।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মোটরসাইকেল যোগে রাব্বি ও তুষার মিরপুর থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিলেন। পথে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের যোগীপোল এলাকায় বিপরীতগামী একটি বালুবাহী ড্রামট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে দুই বন্ধু গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তুষারকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় রাব্বিরও মৃত্যু হয়।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সবুজ হোসেন বলেন, হাসপাতালে পৌছানোর আগেই তুষারের মৃত্যু হয়। গুরুতর আহতাবস্থায় হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় রাব্বি ও মারা যান। আহত প্রশান্ত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, বালুবাহী ড্রামট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে দুটি মোটরসাইকেল ও ঘাতক ট্রাক উদ্ধার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category