• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা

গাংনীতে জনদুর্ভোগ কমাতে ইউপি সদস্যদের গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষনের উদ্বোধন

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ১৯ মে, ২০২৫
গাংনীতে জনদুর্ভোগ কমাতে ইউপি সদস্যদের গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষনের উদ্বোধন
গাংনীতে জনদুর্ভোগ কমাতে ইউপি সদস্যদের গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষনের উদ্বোধন

গাংনীতে জন দুর্ভোগ কমাতে ইউপি সদস্যদের নিয়ে ৮ দিন ব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষনের উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার সকালে গাংনী উপজেলা পরিষদ সভা কক্ষে এ আয়োজন করা হয়। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের আওতাধীন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায়ে প্রকল্পে উপজেলার ১নং কাথুলী ও ২ নং তেঁতুলবাড়িয়া ইউনিয়নের ইউপি সদ্যদের অংশগ্রহনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাদ্দাম হোসেন, ওসি তদন্ত আল মামুন, উপজেলা সমাজ সেবা অফিসার আরশাদ আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন। গাংনীতে জনদুর্ভোগ কমাতে, গ্রাম্য পর্যায়ে দেওয়ানী ও ফৌজদারী সকল কার্যক্রম সমাধানের লক্ষ্যে গ্রাম আদালত বিষয়ক ৮ দিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। পর্যায়ক্রমে গাংনী উপজেলার সকল ইউপি সদস্যাদের এ প্রশিক্ষণের আওতায় আনা হবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাংনী উপজেলা সমন্বয়কারী বাবুল আক্তার ও পিএফএ শাহজুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category