• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

দৌলতপুরে যৌথবাহিনীর পৃথক অভিযানে মাদক ও অস্ত্রসহ গ্রেফতার-২

জিয়াউর রহমান, কুষ্টিয়া।
Update : বুধবার, ১৪ মে, ২০২৫
দৌলতপুরে যৌথবাহিনীর পৃথক অভিযানে মাদক ও অস্ত্রসহ গ্রেফতার-২
দৌলতপুরে যৌথবাহিনীর পৃথক অভিযানে মাদক ও অস্ত্রসহ গ্রেফতার-২

কুষ্টিয়ার দৌলতপুরে যৌথবাহিনীর পৃথক অভিযানে মাদক ও আগ্নেয়াস্ত্রসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত এবং আজ বুধবার (১৪ মে) সকালে উপজেলার ফিলিপনগর ও মথুরাপুর ইউনিয়নের পৃথক দু’টি স্থানে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে পরিচালিত যৌথবাহিনী এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে ফিলিপনগর ইউনিয়নের কলেজপাড়া এলাকার গফুর সরকারের ছেলে আখতারুল ইসলাম (৩৫) কে গ্রেফতার করা হয়। এসময় তার বাড়ি থেকে একটি দেশীয় ওয়ান শুটার গান, ৩ রাউন্ড গুলি ও দুটি রামদা উদ্ধার করা হয়। আখতারুলে বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ডসহ বিভিন্ন অপরাধে একাধিক অভিযোগ ও মামলা রয়েছে।
অপরদিকে, মথুরাপুর ইউনিয়নের হোসেনাবাদ সেন্টারপাড়া এলাকায় যৌথবাহিনী অভিযান চালিয়ে উত্তম আলীর ছেলে বিপুল হোসেন (২৬) কে গ্রেফতার করে। এসময় তার বাড়ি থেকে ১৩২ বোতল ফেনসিডিল ও ৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। বিপুলের বিরুদ্ধে মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধের মামলা ও অভিযোগ রয়েছে।
অস্ত্র ও মাদকসহ দু’জন গ্রেফতারের বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা বলেন, যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদকসহ দু’জন গ্রেফতার হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে এবং আসামীদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category