• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

দশর্না চেকপোস্টে জীবননগর উপজেলার সাবেক চেয়ারম্যান গোলাম মোর্তুজা গ্রেফতার

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ১১ মে, ২০২৫
দশর্না চেকপোস্টে জীবননগর উপজেলার সাবেক চেয়ারম্যান গোলাম মোর্তুজা গ্রেফতার
দশর্না চেকপোস্টে জীবননগর উপজেলার সাবেক চেয়ারম্যান গোলাম মোর্তুজা গ্রেফতার

ভারতে যাওয়ার সময় জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মোর্তুজাকে আটক করেছে পুলিশ। আজ রবিবার সকাল সাড়ে ১০টার দিকে দর্শনা জয়নগর চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়।

দর্শনা জয়নগর চেকপোস্টের ইমিগ্রেশন ইনচার্জ এসআই রমজান আলী জানান, জেলার জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মোর্তুজা আজ সকাল সাড়ে ১০টার দিকে ভারতে যাওয়ার উদ্দেশ্যে চেকপোস্টে অবস্থান করছিল। এসময় ইমিগ্রেশন পুলিশের সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করে। পরে দর্শনা থানা পুলিশকে খবর দেওয়া হয়। দর্শনা থানা পুলিশ এসে তাকে গ্রেফতার করে। তিনি ভ্রমন ভিসা নিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন।

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) কনক কুমার দাস জানান, তাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়ের করা একটি মামলায় গ্রেফতার করা হয়েছে। তিনি দর্শনা থানা পুলিশের হেফাজতে রয়েছে। আদালতে সোপর্দ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category