কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রিফাতপুর ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ মে) বিকেল ৩ টায় হরিনগাছী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত কর্মীসভায় সভাপতিত্ব করেন দৌলতপুর বিএনপির আহবায় কমিটির সদস্য নজরুল ইসলাম। কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য, দৌলতপুর বিএনপির আহবায়ক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শামীম রেজা মোল্লা, সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ রেজাউল করিম, বিলাল হোসেন, গোলাম মোস্তফা, জহরুল করিম বিশ্বাস, সাইদুর রহমান, আকবর আলী, বিএনপির যুগ্ম আহবাযক মোঃ হারুন অর রশিদ হারুন, প্রভাষক আতাউর রহমান, অধ্যক্ষ রেজাউল করিম।
আরো উপস্থিত থেকে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাহবুব লসকর, শের আলী সবুজ, আবুল কালাম আজাদ, রাশেদুল হক (শামীম)। এছাড়া কর্মী সভায় বিএনপি, যুবদল, ছাত্র দলসহ বিএনপি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ কর্মী সভায় বিএনপির অসংখ্য নেতা উপস্থিত ছিলেন।