• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

গাংনীতে সড়কে ডাকাতি শেষে বোমা ফাটিয়ে পালিয়ে গেল ডাকাত দল

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ৪ মে, ২০২৫
গাংনীতে সড়কে ডাকাতি শেষে বোমা ফাটিয়ে পালিয়ে গেল ডাকাত দল
গাংনীতে সড়কে ডাকাতি শেষে বোমা ফাটিয়ে পালিয়ে গেল ডাকাত দল

মেহেরপুরের গাংনীর পাকুড়িয়া-খড়মপুর সড়কে নগদ টাকা ও মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল ডাকাতি করা হয়েছে। শনিবার (৪ মে) রাত ১০ টার দিকের এই ঘটনায় প্রতিরোধের মুখে বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় ডাকাতরা।

ডাকাতির শিকার পাকুড়িয়া গ্রামের ব্যবসায়ী সবুজ রানা জানান, রাতে দোকান বন্ধ করে মোটরসাইকেলযোগে পার্শ্ববর্তী খড়মপুর গ্রামের এক আত্মীয়ের বাসায় যাচ্ছিলেন তিনি। দুই গ্রামের মাঝের মাঠের পাকা সড়কে কলাগাছ ফেলে তাকে আটক করে একদল ডাকাত। দেশীয় অস্ত্রশস্ত্রের ভয় দেখিয়ে তার কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন কেড়ে নেয়। এ সময় আরো কয়েকজন পথচারীর কাছ থেকে নগদ টাকা ও মালামাল ছিনিয়ে নেয় ডাকাতরা। খড়মপুর গ্রামের মানুষ বিষয়টি টের পেয়ে দলবদ্ধভাবে এগিয়ে গেলে ডাকাতরা ফাঁকা জায়গায় দুটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
এ বিষয়ে গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, রাতেই পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে ভুক্তভোগীদের সাথে কথা বলেছে। ডাকাতদের চিহ্নিত করে আটকের চেষ্টায় মাঠে নেমেছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category