• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে একজন আহত

বিবর্তন প্রতিবেদক
Update : শুক্রবার, ২ মে, ২০২৫
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে একজন আহত
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে একজন আহত-প্রতীকী ছবি

ঝিনাইদহের মহেশপুর সীমান্তের পিপুলবাড়িয়া এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে রিয়াদ হোসেন (২২) নামের এক বাংলাদেশি আহত হয়েছেন।

আহত রিয়াদ পিপুলবাড়িয়া গ্রামের শফি উদ্দিনের ছেলে। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বলে তাঁর পরিবারের সদস্যরা জানিয়েছেন।

রিয়াদের চাচাতো ভাই সুমন মিয়া দাবি করেছেন, রিয়াদ একজন কৃষক। রিয়াদ মাঠে গেলে ওপার থেকে ভারতীয় নোনাগঞ্জ ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাঁকে লক্ষ্য করে গুলি চালান। একপর্যায়ে একটি গুলি তাঁর শরীরে বিদ্ধ হয়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসা দিয়ে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। বর্তমানে রিয়াদ ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন।

তবে সীমান্তের একটি সূত্র জানিয়েছে, আহত ব্যক্তি মূলত চোরাচালান চক্রের সঙ্গে যুক্ত। আর গুলির ঘটনাটি ঘটেছে দুই দেশের সীমান্তের মধ্যবর্তী নো ম্যানস ল্যান্ডে।

জানতে চাইলে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম বলেন, এমন ঘটনার খবর তাঁরা লোকমুখে শুনেছেন। তবে কেউ অবহিত করেননি। তিনি আরও জানান, যাঁর আহত হওয়ার কথা শুনছেন, তাঁর বাড়িতে লোক পাঠিয়ে কাউকে পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category