• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তার বদলি আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তার বদলি আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন
গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তার বদলি আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন

মেহেরপুরের গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহার বদলী আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে গাংনী প্রেসক্লাবের সামনের প্রধান সড়কে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মানববন্ধনে অংশ নেয়। গাংনী পৌর জাসাসের সাধারণ সম্পাদক সুরেলী আলভীর নের্তৃত্বে অনুষ্ঠিত মানব বন্ধনে বক্তারা উপজেলা নির্বাহী অফিসারের বদলী বাতিলের আহবান জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রীতম সাহা দায়িত্ব পালনকালে গণ মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছেন। দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি জনবান্ধব সরকারি কর্মকর্তা হিসেবে সবার আস্থা অর্জন করেছেন। তার মত একজন মানুষকে ছাড়তে নারাজ এলাকাবাসী। এ কারণে বদলি আদেশ বাতিলের দাবী জানান তারা। মানব বন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, গাংনী পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহিল মারুফ পলাশ, মেহেরপুর জেলা শহীদ জিয়া পরিষদের সভাপতি উজ্জ্বল হোসেন, সাহারবাটি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসমা খাতুন, যুবদল নেতা সাহিবুল ইসলাম, পুজা উৎযাপন কমিটির সম্পাদক সুশান্ত কুমার পাত্রসহ অনেকে।

প্রসঙ্গত, আজ মঙ্গলবার খুলনা বিভাগীয় কমিশনার এক বদলী আদেশে প্রীতম সাহাকে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সংযুক্ত এবং তার স্থলে জনপ্রশাসন মন্ত্রণালয়ে কর্মরত আনোয়ার হোসেনকে দায়িত্ব দেওয়া হয়। বদলী আদেশের খবর প্রকাশের পর গাংনীর বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রতিবাদ শুরু করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category