• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনীর ষোলটাকা ইউপি চেয়ারম্যান গ্রেফতার নিয়ে ধোয়াশা

বিবর্তন প্রতিবেদক:
Update : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
গাংনীর ষোলটাকা ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা পাশা পটুয়াখালী থেকে গ্রেফতার
গাংনীর ষোলটাকা ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা পাশা পটুয়াখালী থেকে গ্রেফতার

মেহেরপুরের গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও যুবলীগ নেতা আনোয়ার পাশা গ্রেফতার হয়েছেন এমন খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সোমবার সন্ধ্যার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন ব্যক্তি পোস্ট দেয়।

আনোয়ার হোসেন পাশা মিনাপাড়া গ্রামের খাইবার হোসেনের ছেলে। সে গাংনী উপজেলা যুবলীগের সহ সভাপতি ছিলেন। ফেসবুকে কেউ লিখেছেন পটুয়াখালী থেকে গ্রেফতার আবার কেউ লিখেছেন ঢাকা থেকে গ্রেফতার। তবে কোনটি সঠিক তা নিশ্চিত করেনি পুলিশ।

এদিকে আনোয়ার পাশাকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছেন তার পরিবারের একাধিক সুত্র।  আনোয়ার হোসেন পাশার ছেলে শোভন তার ভেরিফাইড ফেসবুকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করলেও কোথা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে এ বিষয়টি নিশ্চিত করেনি। অপরদিকে তার বাড়ি মিনাপাড়ার লোকজন জানিয়েছেন পাশাকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত হতে যোগাযোগ করলে গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানি ইসরাইল বলেন, গ্রেফতারের বিষয়টি নিশ্চিত হলে তিনি সাংবাদিকদের অবহিত করবেন।  এদিকে মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি জানান, ডিবির কোন দল তাকে গ্রেফতার করেনি। অন্যকোন থানায় তার বিরুদ্ধে মামলা থাকলে তারা গ্রেফতার করতে পারে।

জানা গেছে, আনোয়ার হোসেন পাশা মেহেরপুর-২ আসনের সাবেক এমপি মকবুল হোসেন ও জেলা পরিষদের সদস্য প্রয়াত আইয়ুব আলীর ভাতিজা। গেল ইউপি নির্বাচনে সে আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হয়।

পতিত সরকারের পতনের পর আত্মগোপন করেন পাশা। আত্মগোপনে থাকার মধ্যে রমজান মাসে চাঁদপুর গ্রামে আওয়ামী লীগের মিছিল মিটিংয়ে যোগ দেয়। ইফতার অনুষ্ঠানের আড়ালে আওয়ামীল লীগকে সংগঠিত করতে নানা স্লোগান দেওয়া হয়। এ নিয়ে পুলিশের মধ্যে তোড়তোড় শুরু হয়। তখন থেকেই মূলত তাকে গ্রেফতারে মাঠে নামে। এ ঘটনায় দায়েরকৃত মামলায় আদালতের নির্দেশে গাংনী থানায় একটি মামলা দায়ের হয়েছিল। ওই মামলার ২ নং আসামি আনোয়ার পাশা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category