• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন

গাংনীর কাজীপুর বিএনপির সম্মেলন বন্ধের দাবিতে মশাল মিছিল

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
গাংনীর কাজীপুর বিএনপির সম্মেলন বন্ধের দাবিতে মশাল মিছিল
গাংনীর কাজীপুর বিএনপির সম্মেলন বন্ধের দাবিতে মশাল মিছিল

মেহেরপুরের গাংনী উপজেলায় সম্মেলন বন্ধের দাবিতে মশাল মিছিল করেছেন বিএনপির একাংশের নেতাকর্মীরা।

রবিবার (২০এপ্রিল) রাত ৮ টার দিকে এ মশাল মিছিল অনুষ্ঠিত হয়।

মশাল মিছিলে নেতৃত্ব দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু।

সোমবার (২১এপ্রিল) গাংনী উপজেলার ৩ নম্বর কাজিপুর ইউনিয়ন বিএনপির কমিটি গঠন হওয়ার কথা। এ কমিটি গঠনের মাধ্যমে কাজীপুর ইউনিয়ন বিএনপিতে সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসন করার অভিযোগ তুলে কাজিপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে হাড়াভাঙ্গা গ্রামে এ মিছিল বের করে।

মিছিলে মেহেরপুর জেলা কৃষকদলের আহ্বায়ক মাহবুবুর রহমানসহ কাজীপুর ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category