• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

আ.লীগ সন্ত্রাসী সংগঠন তাদের স্থান এদেশে নয়, জেল খানায়-এনসিপি নেতার হুশিয়ারী

প্রেস বিজ্ঞপ্তি:
Update : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
আ.লীগ সন্ত্রাসী সংগঠন তাদের স্থান এদেশে নয়, জেল খানায়-এনসিপি নেতার হুশিয়ারী
আ.লীগ সন্ত্রাসী সংগঠন তাদের স্থান এদেশে নয়, জেল খানায়-এনসিপি নেতার হুশিয়ারী

আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন। তাদের জায়গা এ দেশে নয়। আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল নয় জুলাই আগস্ট ছাত্র আন্দোলনে এরা নিজেদেরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিজেরাই প্রমাণ করেছে। দেশের মানুষ বুঝতেও সক্ষম হয়েছে এটি একটি সন্ত্রাসী সংগঠন। তাই প্রশাসন ও আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ঠ ব্যক্তিদের কাছে জানতে চাই- কীভাবে এখনও ওই সকল সন্ত্রাসী এবং অপরাধীরা খোলামেলা ঘুরে বেড়াচ্ছে ? এখনো কীভাবে তারা রাজপথে বড় বড় মিছিল করার সুযোগ পায় ? কীভাবে তারা প্রকাশ্যে সভা-সমাবেশ করার সাহস দেখায়?

আমরা আপনাদেরকে স্পষ্ট বলতে চায়, সন্ত্রাসী আওয়ামী লীগ সংগঠনের যারা সন্ত্রাস, জুলুম, নির্যাতন, দুর্নীতি এবং হত্যা গুমের সাথে জড়িত তারা কীভাবে জেলের বাইরে আছে? এ সকল সন্ত্রাসীদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে এসে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে। একইসাথে এই আওয়ামী সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করতে হবে ।

দেশের অন্যান্য রাজনৈতিক দলের উদ্দেশ্যে বলছি- আপোষ এবং ক্ষমার রাজনীতি বাদ দিন। সন্ত্রাসী এবং অন্যায়কারীর ন্যায্য পাওয়ানা যথাযথ শাস্তি নিশ্চিত করুন। এটা তাদের কর্মের ফল ।জুলাই আগস্ট পরবর্তী এসময়ে পচা রাজনীতি আর চলবে না এ দেশে। সকলকে দলকে আহ্বান জানায় ঐক্যবদ্ধভাবে দেশের কল্যাণে, এবং মঙ্গলে কাজ করতে তবেই আগামীর দিন শুধু সম্ভাবনার।

আমির হামজা
সাবেক সমন্বয়ক বৈষম্য বিরোধী আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টি প্রতিনিধি, মেহেরপুর জেলা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category