• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

গাজায় ফিলিস্তিনিদের উপর হামলার প্রতিবাদে মেহেরপুরে জামায়াতের মিছিল ও সমাবেশ

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
গাজায় ফিলিস্তিনিদের উপর হামলার প্রতিবাদে মেহেরপুরে জামায়াতের মিছিল ও সমাবেশ
গাজায় ফিলিস্তিনিদের উপর হামলার প্রতিবাদে মেহেরপুরে জামায়াতের মিছিল ও সমাবেশ

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরতা ও নৃশংস হামলার প্রতিবাদে মিছিল ও সমাবেশ করেছে মেহেরপুরের সর্বস্তরের মানুষ। আজ বিকালে মেহেরপুর শহরের কোট মোড় চত্বর থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেহেরপুর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ইসলামী দলগুলো অংশগ্রহণ করে। এছাড়াও সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ছাত্ররা এবং পেশাজীবীদের ব্যানারে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মিছিলে যোগ দেয়।

এ সময় ইসরাইলে হামলার প্রতিবাদে স্লোগান দেয় তারা। এছাড়াও গাজাবাসীকে রক্ষার দাবি জানিয়ে ফেস্টুন ও প্লাকার্ড হাতে নিয়ে মতামত প্রকাশ করে অংশগ্রহণকারীরা। মিছিল শেষে মেহেরপুর প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন মেহেরপুর জেলা জামায়াতের সাধারণ সম্পাদক ইকবাল হোসাইন, বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি মুফতি আহমদ হোসাইন এবং মেহেরপুর জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মাহবুবুল আলম। মজলুম গাজাবাসীর জন্য বিশ্বব্যাপী হরতালের সমর্থনে এ সকল কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে বক্তারা বলেন, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে পবিত্র রমজান মাসেও ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি দখলদার বাহিনী হামলা করে শত শত ফিলিস্তিনিকে হত্যা করেছে। বিশ্ব মানবতার এই দুর্দিনে আমাদের সবাইকে নিপীড়িত ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে হবে এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের দায়ে নেতানিয়াহু সরকার ও ইসরায়েলকে বিচারের মুখোমুখি করতে হবে। এছাড়াও ইসরাইলি সকল পণ্য বর্জনের আহবান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category