গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসন ও নিরীহ মানুষ হত্যার প্রতিবাদে বিশ্বব্যাপী হরতালের প্রতি একাত্মতা প্রকাশ করে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজ সোমবার সকাল সাড়ে ১১ টায় কুষ্টিয়া শহরের এনএস রোড থেকে মিছিলটি বের হয়ে শহরের চৌড়হাস চত্বরে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করে।
এসময় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বিক্ষোভ মিছিলে অংশ গ্রহন করেন বিভিন্ন সংগঠন ও সাধারন জনতা।
সমাবেশে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি আলহাজ্ব আহমদ আলী, সাধারন সম্পাদক জি এম তাওহীদ আনোয়ান প্রমুখ।
বক্তরা বলেন, ইসরায়েলিরা গাজায় শিশু, নারী ও নিরীহ মানুষদের নির্মমভাবে হত্যা করছে। আজ মানবতা কোথায়। এই হত্যা বন্ধ করা না হলে ইসরায়েলি সকল পণ্য বয়কট করা হবে। পরিশেষে মুসলিম বিশ্ব ও বিশ্ববাসীদের গাজাবাসীদের পাশে দাঁড়ানো আহবান জানান বক্তরা।