• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন

যে মামলায় গ্রেফতার হলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
যে মামলায় গ্রেফতার হলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক
যে মামলায় গ্রেফতার হলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক

মেহেরপুর সদর থানায় দায়েরকৃত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপর হামলা মামলার আসামি হিসেবে গাংনী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এমএ খালেককে গ্রেফতার দেখানো হয়েছে।

মেহেরপুর জেলা আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদককে গেল রাতে গাংনীস্থ নিজ বাস ভবন থেকে গ্রেফতার করেছিল গাংনী থানা পুলিশ। নাশকতা সৃষ্টির পরিকল্পনার বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

পুলিশ সুত্রে জানা গেছে, এমএ খালেকের বিরুদ্ধে নাশকতা সৃষ্টির অভিযোগ রয়েছে। এ কারণে তাকে গ্রেফতার করে থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপর হামলার ঘটনায় মেহেরপুর সদর থানার একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবাহ উদ্দীন জানান, আজ শনিবার দুপুরের মধ্যে এমএ খালেককে মেহেরপুর আদালতে সোপর্দ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category