• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

দৌলতপুরে অস্ত্র ও ফেনসিডিলসহ শীর্ষ মাদক চোরাকারবারী রিংকু আটক

জিয়াউর রহমান, কুষ্টিয়া
Update : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
দৌলতপুরে অস্ত্র ও ফেনসিডিলসহ শীর্ষ মাদক চোরাকারবারী রিংকু আটক
দৌলতপুরে অস্ত্র ও ফেনসিডিলসহ শীর্ষ মাদক চোরাকারবারী রিংকু আটক

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে অস্ত্র ও মাদকসহ শীর্ষ মাদক চোরাকারবারী রিংকু বিশ্বাস (৩৫) কে আটক করেছে বিজিবি।এছাড়াও গত দু’দিনে বিজিবি’র পৃথক অভিযানে ৭ লাখ ২৯ হাজার ২২২ টাকার ভারতীয় বিভিন্ন প্রকার মাদক উদ্ধার হয়েছে।

বৃহস্পতিবার (৩এপ্রিল) রাত ১১টার দিকে প্রেস বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে ৪৭ বিজিবি ব্যাটালিয়ন।

বিজিবি বিজ্ঞপ্তিতে জানায়, কুষ্টিয়া বিজিবি সেক্টরের ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহবুব মুর্শেদ রহমানের নির্দেশনায় বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ ঠোটারপাড়া বিওপি’র দায়িত্বপূর্ণ ১৫৩/৫-এস সীমান্ত পিলার হতে মাত্র ২৫০গজ বাংলাদেশ অভ্যন্তরে শকুনতলা নামক স্থানে বিজিবি’র টহল দল মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালায়।

এসময় দেশীয় ধারালো অস্ত্র (১টি বল্লম, ১টি হাশুয়া ও ১টি ছুরি), ৫ বোতল ফেনসিডিল ও মাদক সেবনের সরঞ্জামসহ সীমান্ত এলাকার শীর্ষ ও কুখ্যাত মাদক চোরাকারবারী রিংকু বিশ্বাসকে আটক করা হয়।

সে উপজেলার প্রাগপুর ইউনিয়নের শকুনতলা গ্রামের মৃত নুরাল বিশ্বাসের ছেলে। পরে তার বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা দিয়ে দৌলতপুর থানায় সোপর্দ করে বিজিবি।

এছাড়াও, গত দু’দিনে উপজেলার আশ্রয়ন, জয়পুর ও মহিষকুন্ডি বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবি’র টহল দল মাদক ও চোরাচালন বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় ২৭০ গ্রাম হেরোইন, ৩৯৩ বোতল ফেনসিডিল ও ৯ বোতল মদ উদ্ধার করেছে। তবে উদ্ধার হওয়া মাদকের সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি। উদ্ধারকৃত মাদকের আনুমানিক সিজার মূল্য ৭ লক্ষ ২৯ হাজার ২২২ টাকা বলে বিজিবি সূত্র নিশ্চিত করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category