• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

ঝিনাইদহে সহকারী উপজেলা শিক্ষা অফিসারদের স্মারকলিপি প্রদান

বিবর্তন প্রতিবেদক, ঝিনাইদহ।
Update : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
ঝিনাইদহে সহকারী উপজেলা শিক্ষা অফিসারদের স্মারকলিপি প্রদান
ঝিনাইদহে সহকারী উপজেলা শিক্ষা অফিসারদের স্মারকলিপি প্রদান

১০ম গ্রেড থেকে ৯ম গ্রেডে উন্নীতকরণের দাবীতে স্মারকলিপি দিয়েছে ঝিনাইদহের সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারগণ। আজ সোমবার সকালে শহরের পিটিআই চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়। সেখান থেকে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সামনে গিয়ে শেষ হয় র‌্যালীটি।

পরে প্রাথমিক শিক্ষা অফিসারের মাধ্যমে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের উপদেষ্টা বরাবর ও পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবরক স্মারকলিপি দেন তারা। সেসময় বাংলাদেশ সহকারী উপজেলা শিক্ষা অফিসার এসোসিয়েশন জেলা শাখার সভাপতি মনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মিঠুন দাসসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
কর্মসূচী শেষে শিক্ষকরা জানায়, দীর্ঘদিন ধরে একই গ্রেডে কর্মরত থাকায় তারা পেশাগতভাবে অবহেলিত ও হতাশ। তাদের দাবি, দায়িত্ব ও অভিজ্ঞতার নিরিখে ৯ম গ্রেডে উন্নীত হওয়া তাদের ন্যায্য অধিকার। দ্রুত সময়ের মধ্যে এ দাবি বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category