• সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ৬ জেলায় সেনা মোতায়েন গাংনী পৌরসভার বাজেট ঘোষণা ২৯২ বোতল ফেন্সিডিল মামলায় মিনারুলের ১০ বছর কারাদণ্ড বিশ্ব স্থানীয়করণ দিবসে অর্থনীতি, সংস্কৃতি ও পরিবেশ সুরক্ষায় স্থানীয়করণের দাবি গাংনীর তপন হত্যা মামলার পলাতক আসামি মন্টু শাহ গ্রেফতার গাংনীতে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই হার্ডওয়্যার ব্যবসায়ীর স্বপ্ন মেহেরপুরে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক-২ ইসলামনগর মৌজায় অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে বাহাগুন্দা গ্রামবাসীর বিক্ষোভ গাড়াবাড়িয়ায় বিএনপি নেতার নাম ভাঙিয়ে জমি দখল, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি’র প্রতিরোধ

মেহেরপুরে কর্মচারীর বাড়ি থেকে কিশোরগঞ্জ-৫ আসনের সাবেক এমপি আফজাল গ্রেফতার

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
মেহেরপুরে কর্মচারীর বাড়ি থেকে কিশোরগঞ্জ-৫ আসনের সাবেক এমপি আফজাল গ্রেফতার
মেহেরপুরে কর্মচারীর বাড়ি থেকে কিশোরগঞ্জ-৫ আসনের সাবেক এমপি আফজাল গ্রেফতার

মেহেরপুর শহরের তাহের ক্লিনিক পাড়ার একটি বাসা থেকে কিশোরগঞ্জ-৬ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আফজাল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৪ মার্চ) ভোর রাতে ঐ এলাকার মামুনের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। মামুন আফজালের জুতার ফ্যাক্টরির কর্মচারী ছিলেন।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দীন জানান, মেহেরপুর শহরের তাহের ক্লিনিক পাড়ার একটি বাড়িতে আফজাল হোসেন অবস্থান করছেন। এমন একটি সংবাদ দেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের রিকুইজেশন (অভিযান)। সেই সংবাদের ভিত্তিতে মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল ঐ বাড়িতে অভিযান চালিয়ে আফজালকে গ্রেফতার করে। তাকে নেওয়া হয় থানা হেফাজতে। জিজ্ঞাসাবাদের জন্য আনা হয় বাড়ির মালিক ও তার ফ্যাক্টরির কর্মচারী মামুনকে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
জিজ্ঞাসাবাদে মামুন জানিয়েছেন, রবিবার রাতে মালিক আফজাল হোসেন তার বাড়িতে আসে। জেলার যে কোন একটি সীমান্তের কাটাতার পেরিয়ে তার ভারত যাওয়ার কথা ছিলো।
ওসি আরো জানান, কিশেরাগঞ্জ জেলা পুলিশের একটি দল মেহেরপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। সন্ধ্যার মধ্যে ঐ দলটি এখানে পৌঁছানোর কথা রয়েছে। তখন জানা যাবে কোন মামালায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। রাতেই পুলিশের ঐ দলটির হাতে আফজালকে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category