• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম:
শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা

মেহেরপুরে আনসার সদস্যসের শাবলের আঘাতে আহত কৃষক

বিবর্তন প্রতিবেদক:
Update : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
মেহেরপুরে আনসার সদস্যসের শাবলের আঘাতে আহত কৃষক
মেহেরপুরে আনসার সদস্যসের শাবলের আঘাতে আহত কৃষক

মেহেরপুরে বসত বাড়ির চলাচলের রাস্তার সীমানা নির্ধারণকে কেন্দ্র করে বায়তুল্লাহ নামের এক কৃষককে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে আনসার সদস্য মোস্তাফিজুর রহমান ও তার ছেলে ইমরানের বিরুদ্ধে।

গত সোমবার সদর উপজেলার বাড়িবাঁকা গ্রামে এই ঘটনা ঘটে। আহত বায়তুল্লাহ একই গ্রামের ইয়ার আলীর ছেলে। এঘটনায় মেহেরপুর সদর থানায় একটি এজাহার দায়ের করেছেন আহত বায়তুল্লাহর স্ত্রী জহিরন্নেছা খাতুন।

এজাহার সূত্রে জানা গেছে, অভিযুক্তদের সাথে জমিজমার বিষয় নিয়ে পূর্ব থেকে বিরোধ চলে আসছে। এরই জের ধরে গত সোমবার সকালে অভিযুক্তরা লোহার শাবল ও কাঠের বাটাম নিয়ে বাড়িতে অনধিকার প্রবেশ করে বায়তুল্লাহকে উদ্দেশ্য করে গালিগালাজ করতে থাকে। এসময় বায়তুল্লাহ তাদের নিষেধ করলে মোস্তাফিজুরের হাতে থাকা শাবল দিয়ে বায়তুল্লাহর মাথায় আঘাত করলে সে মাটিতে পড়ে যায় এসময় মোস্তাফিজুরের ছেলে ইমরান কাঠের বাটাম দিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকে।

এসময় বায়তুল্লাহর স্ত্রী জহিরন্নেছা ঠেকাতে আসলে তাকেও মারধর করে। তাদের আত্মচিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে বায়তুল্লাহর স্ত্রী জহিরন্নেছাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। বর্তমানে বায়তুল্লাহ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category