• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনীতে ৪টি ইটভাটায় অভিযানে ৯ লাখ টাকা জরিমানা

বিবর্তন প্রতিবেদক:
Update : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
গাংনীতে ৪টি ইটভাটায় অভিযানে ৯ লাখ টাকা জরিমানা
গাংনীতে ৪টি ইটভাটায় অভিযানে ৯ লাখ টাকা জরিমানা

উচ্চ আদালতের নির্দেশে অবৈধ ইটভাটা বন্ধে মেহেরপুর জেলা প্রশাসনের অভিযানের অংশ হিসেবে গাংনীর ৪টি ইটভাটা থেকে ৯ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

শনিবার (১৫ মার্চ) বিকেলে গাংনী উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রীতম সাহা এ জরিমানা আদায় করেন। একইসাথে অর্থ দণ্ডিত ৪টি ইটভাটা বন্ধের ঘোষণা দিয়ে ব্যানার টাঙ্গিয়ে দেওয়া হয়।

জানা গেছে, জেলা প্রশাসন ও পরিবশে অধিদপ্তরের যৌথ অভিযানে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সহায়তা করেন। অভিযানে গাংনী উপজেলার মুন্দা গ্রামের এমএস.আরএফএল ব্রিকস ২ লাখ, রামনগর শাপলা ব্রিকস ২লাখ, এস,এম, এস ব্রিকস ২ লাখ,গাড়াডোবের আমিন ব্রিকস ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের লাইসেন্স ছাড়াই অবৈধ পন্থায় ইট প্রস্তুত ও বিক্রি করার অপরাধে এসব ইটভাটা মালিকের কাছ থেকে মোট ৯ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category