• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনীতে সংঘর্ষে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গৃহবধুর মৃত্যু

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ২ মার্চ, ২০২৫
গাংনীতে সংঘর্ষে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গৃহবধুর মৃত্যু
গাংনীতে সংঘর্ষে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গৃহবধুর মৃত্যু

মেহেরপুরের গাংনীর বেতবাড়িয়া গ্রামে পারিবারিক কলহের জের ধরে ছেলের শশুরবাড়ির লোকজনের হামলায় আহত গৃহবধূ মাহফুজা খাতুনের মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার (১মার্চ) রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গৃহবধূ মাহফুজা খাতুন ওই গ্রামের আব্দুর রশীদের স্ত্রী।

পারিবারিক ও স্থানীয় সুত্রে জানা গেছে, বছর চারেক আগে আব্দুর রশীদের ছেলে সোহেল রানার বিয়ে হয় প্রতিবেশী শওকত আলীর মেয়ে পিংকীর সাথে। পিংকী প্রতিবন্ধী হওয়ায় সোহেল রানা ও তার পরিবারের লোকজনের মাঝে মনোমালিন্য চলে আসছিল। গত বৃহষ্পতিবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রশীদ ও শওকত আলীর পরিবারের মধ্যে কয়েক দফা কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। স্থানীয় লোকজন উভয় পক্ষকে নিবৃত করলেও শওকত আলীর পরিবার ফুঁসে ওঠে।

পরে সন্ধ্যায় শওকত আলীর পরিবারের লোকজন রশীদের বাড়িতে হামলা চালায়। এতে আহত হয় মাহফুজা খাতুন ও তার স্বামী রশীদ। প্রতিপক্ষের লোকজন মাহফুজার পিঠে ধারালো অস্ত্র দিয়ে মারাত্মক জখম করে। স্থানীয়ভাবে চিকিৎসা দেয়ার পর মাহফুজাকে প্রেরণ করা হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাতে তার মৃত্যু হয়।

এদিকে মাহফুজা হত্যকা-ের অভিযোগ তুলে গাংনী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে তার ছেলে রাসেল। মামলার ৩নং আসামি আসাদ মোল্লা (৪৫) ও ১৬ নং আসামি জালাল মোল্লা ওরফে ঝাড়ু (৫৫) দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানি ইসরাইল জানান, নিহতের ছেলে ১৬ জনের নামে হত্যা মামলা দায়ের করেছে। ওই মামলার দুজন আসামিকে গ্রেফতার করে মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category