• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মেহেরপুরে মানসম্মত বীজ উৎপাদন বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
মেহেরপুরে মানসম্মত বীজ উৎপাদন বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
মেহেরপুরে মানসম্মত বীজ উৎপাদন বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

মানসম্মত বীজ উৎপাদনের মাধ্যমে কৃষি উৎপাদন বাড়ানোর ভূমিকা রাখার লক্ষ্যে মেহেরপুরে বীজ উৎপাদক স্টেক হোল্ডারদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
মেহেরপুর জেলা বীজ প্রত্যায়ন এজেন্সির আয়োজনে আজ রবিবার এজেন্সির প্রশিক্ষণ কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মানসম্মত বীজ উৎপাদন, সংরক্ষণ, বিতরণ ও সমন্বিত বাজার মনিটরিং শীর্ষক প্রকল্পের আওতায় বীজ প্রত্যয়ন এজেন্সি এই অনুষ্ঠানের আয়োজন করে। প্রশিক্ষণ প্রদান করেন বীজ প্রত্যয়ন এজেন্সি গাজীপুরের অতিরিক্ত পরিচালক সাইফুল আলম, খুলনার আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার বিভাষ চন্দ্র সাহা, বীজ প্রত্যয়ন এজেন্সি গাজীপুরের উপপরিচালক শওকত হোসেন ভূঁইয়া, মেহেরপুর জেলা অফিসার কামরুজ্জামান, মেহেরপুর জেলা বীজ প্রত্যয়ন এজেন্সির বহিরাঙ্গন কর্মকর্তা ইমদাদুল হক ও কুষ্টিয়া বীজ প্রত্যয়ন এজেন্সির বহিরাঙ্গন কর্মকর্তা সেলিম সেখ। প্রশিক্ষণে মেহেরপুর জেলায় বীজ উৎপাদনকারী বিভিন্ন প্রতিষ্ঠান প্রতিনিধি ও কৃষকরা অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category