• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম:
আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু

মাতৃভাষা দিবস উপলক্ষে মেহেরপুরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

বিবর্তন প্রতিবেদক:
Update : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
মাতৃভাষা দিবস উপলক্ষে মেহেরপুরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
মাতৃভাষা দিবস উপলক্ষে মেহেরপুরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মেহেরপুরে ধ্রুবতারা ইউথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন মেহেরপুর জেলা শাখার পক্ষ থেকে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন করা হয়। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে রজব কোচিং সেন্টারের হল রুমে ধ্রুবতারা ইউথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর মেহেরপুর জেলা শাখার সভাপতি ও খুলনা বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক ফয়সাল হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় তিনি বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন বাঙালীর জাতীয় চেতনাকে শানিত করেছিল। সেই চেতনায় উজ্জীবিত হয়ে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত হয়েছিল আমাদের স্বাধীনতা।
তিনি বলেন, বায়ান্নর শহীদদের আত্মত্যাগে ভাষা আন্দোলনের দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা লাভ করে। বিশ্ববাসী জানতে পেরেছে আমাদের ভাষা আন্দোলনের গৌরবময় ইতিহাস।

এসময় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ধ্রুবতারা ইউথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন মেহেরপুর জেলা শাখার সেক্রেটারি ফরহান ইসরাক, ভাইস প্রেসিডেন্ট কোহেলি, প্রিন্স অর্নব, রজনী, নিলা,প্রেম রাজ প্রমুখ।

পরে সংগঠনটির সভাপতি চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category