• সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
গাংনী পৌরসভার বাজেট ঘোষণা ২৯২ বোতল ফেন্সিডিল মামলায় মিনারুলের ১০ বছর কারাদণ্ড বিশ্ব স্থানীয়করণ দিবসে অর্থনীতি, সংস্কৃতি ও পরিবেশ সুরক্ষায় স্থানীয়করণের দাবি গাংনীর তপন হত্যা মামলার পলাতক আসামি মন্টু শাহ গ্রেফতার গাংনীতে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই হার্ডওয়্যার ব্যবসায়ীর স্বপ্ন মেহেরপুরে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক-২ ইসলামনগর মৌজায় অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে বাহাগুন্দা গ্রামবাসীর বিক্ষোভ গাড়াবাড়িয়ায় বিএনপি নেতার নাম ভাঙিয়ে জমি দখল, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি’র প্রতিরোধ মেহেরপুরে পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের জন্মদিন পালিত

গাংনীতে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে অস্ত্রসহ র‌্যাবের হাতে তিন জন আটক

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
গাংনীতে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে অস্ত্রসহ র‌্যাবের হাতে তিন জন আটক
গাংনীতে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে অস্ত্রসহ র‌্যাবের হাতে তিন জন আটক

প্রতিপক্ষকে অস্ত্র দিয়ে ফাঁসাতে গিয়ে মেহেরপুরের গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামের তিন জনকে অস্ত্রসহ আটক করেছে র‌্যাব। বৃহষ্পতিবার (২০ ফেব্রুয়ারী) ভোরে এক বিশেষ অভিযানে তাদেরকে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি ওয়ান শুটারগান।

আটককৃতরা হচ্ছে- গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে তরিকুল ইসলাম (৩০), আলী হোসেনের ছেলে জেনারুল ইসলাম (২৫) ও হেলাল উদ্দীনের ছেলে সামিম আজাদ ওরফে বাবুল (৩৮)।

র‌্যাব-১২ গাংনী ক্যাম্প কমান্ডার সহকারি পুলিশ সুপার এনামুল হক জানান, ছাতিয়ান গ্রামের রতন আলী নামের এক ব্যক্তির বসতবাড়ির মাটির নিচে অস্ত্র পুতে রেখে র‌্যাবকে গোপনে খবর দেয় আটক তিন জন। রতনকে ফাঁসাতে অস্ত্র রাখা হয়েছে বলে নিশ্চিত হয় র‌্যাব। রাতে অভিযান চালিয়ে রতনের বসতবাড়িতে পুতে রাখা একটি ওয়ান শুটারগানসহ ঔই তিন জনকে আটক করে র‌্যাব। এসময় তারা রতনকে ফাঁসাতে অস্ত্র রাখার বিষয়টি স্বীকার করে। আটককৃতদের বিরুদ্ধে গাংনী থানায় অস্ত্র আইনে মামলাসহ সোপর্দ করা হয়েছে বলে জানায় র‌্যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category