• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

ঝিনাইদহের সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন গ্রেফতার

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
ঝিনাইদহের সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন গ্রেফতার
ঝিনাইদহের সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন গ্রেফতার

ঝিনাইদহের সাবেক সংসদ সদস্য (এমপি) মেজর জেনারেল (অব) সালাহউদ্দিন মিয়াজীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে যশোর সদরের রুদ্রপুর গ্রাম থেকে যৌথ বাহিনী তাকে গ্রেফতার করে।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী বাবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঝিনাইদহের সাবেক এমপি মেজর সালাহউদ্দিন ও তাঁর শ্যালক জাকির হোসেন একটি পার্কে অবস্থান করছেন জানতে পেরে স্থানীয় ছাত্র-জনতা তাঁদের সেখানে অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে যৌথ বাহিনীর সদস্যরা তাঁদের হেফাজতে নেন। পরে বিএনপির ঝিনাইদহ কার্যালয় ভাংচুরের মামলায় গ্রেফতার দেখিয়ে সালাহউদ্দিন মিয়াজীকে ঝিনাইদহ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
পুলিশ সুত্রে জানা যায়, সালাহউদ্দিন মিয়াজী ও তাঁর শ্যালক জাকির হোসেন দীর্ঘদিন ধরে নিজেদের মালিকাধানী শ্যামলছায়া পার্কে অবস্থান করছেন এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় পার্কের প্রধান ফটকে অবস্থান নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতা-কর্মীরা। এ খবর পেয়ে যৌথ বাহিনীর সদস্যরা রাত পৌনে ১১টার দিকে সেখানে গিয়ে সালাহউদ্দিন মিয়াজী ও তাঁর শ্যালক জাকির হোসেনকে হেফাজতে নেন। পরে রাত সাড়ে ১২টার দিকে তাঁদের ঝিনাইদহ পুলিশের কাছে সোপর্দ করা হয়।

উল্লেখ্য: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সালাহউদ্দিন মিয়াজী দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category