• সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
১১০ দিনে আলোচিত শিশু তাবাচ্ছুম ধর্ষণ ও হত্যা মামলায় ধর্ষকের মৃত্যুদণ্ড বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ৬ জেলায় সেনা মোতায়েন গাংনী পৌরসভার বাজেট ঘোষণা ২৯২ বোতল ফেন্সিডিল মামলায় মিনারুলের ১০ বছর কারাদণ্ড বিশ্ব স্থানীয়করণ দিবসে অর্থনীতি, সংস্কৃতি ও পরিবেশ সুরক্ষায় স্থানীয়করণের দাবি গাংনীর তপন হত্যা মামলার পলাতক আসামি মন্টু শাহ গ্রেফতার গাংনীতে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই হার্ডওয়্যার ব্যবসায়ীর স্বপ্ন মেহেরপুরে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক-২ ইসলামনগর মৌজায় অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে বাহাগুন্দা গ্রামবাসীর বিক্ষোভ গাড়াবাড়িয়ায় বিএনপি নেতার নাম ভাঙিয়ে জমি দখল, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ

দীর্ঘ আইনী লড়ায়ের পর যুবনেতা আরিফ ইউপি সদস্য পদ ফিরে পেলেন

হরিণাকুন্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি:
Update : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
দীর্ঘ আইনী লড়ায়ের পর যুবনেতা আরিফ ইউপি সদস্য পদ ফিরে পেলেন
দীর্ঘ আইনী লড়ায়ের পর যুবনেতা আরিফ ইউপি সদস্য পদ ফিরে পেলেন

ঝিনাইদহের হরিনাকুণ্ডু উপজেলার ৬ নং ফসলী ইউনিয়নের কুলবাড়িয়া ২নং সাধারন ওয়ার্ডে আওয়ামী লীগ নেতার ষড়যন্ত্রমূলকভাবে ছিনিয়ে নেওয়া মেম্বর পদ ফিরে পেলেন যুবদল নেতা আরিফুল ইসলাম।

ঘটনার বিবরণে জানা গেছে, বিগত ২০২২ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ৬ নং ফলসী ইউনিয়নের কুলবাড়িয়া ২নং সাধরন ওয়ার্ডেে দুজন প্রার্থীর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন সম্পন্ন হয়। কিন্তু তৎকালিন আওয়ামী লীগ সরকারের অনুগত দলীয় নেতা আব্দুর রশিদকে ষড়যন্ত্র মূলকভাবে মাত্র এক ভোটের ব্যবধান দেখিয়ে বিজয়ী ঘোষণা করা হয়।

প্রকৃতপক্ষে নির্বাচিত উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম ষড়যন্ত্র মূলক রায়ের প্রতিবাদে প্রতিকার চেয়ে ঝিনাইদহের বিজ্ঞ নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন যার মামলা নং ০৫ /২০২২। দীর্ঘ আইনী প্রক্রিয়া শেষে গত ৬ নভেম্বর ২০২৪ ইং তারিখে বিজ্ঞ নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ে নির্বাচন কমিশনকে আরিফুল ইসলামের নামে গেজেট সংশোধন করে তাকে নির্বাচিত ঘোষণার ব্যবস্থা গ্রহনের আদেশ প্রদান করেন।

নির্বাচনী ট্রাইব্যুনালের রায় কার্যকর করার লক্ষে নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত একটি আদেশ গত ১২/০২/২০২৫ ইং তারিখে প্রকাশ করা হয়। এই আদেশ প্রাপ্তির মাধ্যমে যুবদল নেতা আরিফুল ইসলামের মেম্বারশিপ ফিরে পেতে আর কোন বাঁধা থাকলো না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category