• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে

দৌলতপুর সীমান্তে বিএসএফের হাতে ৭ বাংলাদেশী আটক

কুষ্টিয়া প্রতিনিধি
Update : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
দৌলতপুর সীমান্তে বিএসএফের হাতে ৭ বাংলাদেশী আটক
দৌলতপুর সীমান্তে বিএসএফের হাতে ৭ বাংলাদেশী আটক-প্রতীকী ছবি

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের ওপারে ভারত ভূ-খন্ডে ৭জন বাংলাদেশী নাগরিক বিএসএফ’র হাতে আটক হয়েছে। এরা অবৈধভাবে ভারতের অনুপ্রবেশ করে কেরালা রাজ্যে কাজ শেষে একইভাবে ভারতীয় দালালচক্রের মাধ্যমে বাংলাদেশে প্রবেশকালে বিএসএফ’র হাতে আটক হয়। পরে তাদের পুলিশে সোপর্দ করেছে বিএসএফ।

স্থানীয় বিভিন্ন সূত্রে জানাগেছে, উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের সোনাতলা গ্রামের ছাতার মন্ডলের ছেলে স্বপন, রামকৃষ্ণপুর এলাকার শমসের মন্ডলের ছেলে হামিদুল ইসলাম, ভাগজোত কাষ্টমমোড় এলাকার মনিরুলের ছেলে রনি, জিন্দার আলীর ছেলে লিটন হোসেন, মোজাম হোসেনের ছেলে মহাবুল, প্রাগপুর ইউনিয়নের জয়পুর এলাকার আব্বাস আলীর ছেলে রতন ।

এবং ফিলিপনগর ইউনিয়নের ইসলামপুর গ্রামের জামসেদ বিশ্বাসের ছেলে জালাল উদ্দিন বৃহস্পতিবার সকালে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার বাউশমারী ও মুধুগাড়ী সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করছিল।

এসময় ভারতের বাউশমারী ও মুধুগাড়ী বিএসএফ ক্যাম্পের টহল দল তাদের আটক করে। এসময় ৩জন ভারতীয় নাগরিকও আটক হয় বলে ভারতীয় গণমাধ্যম সূত্র জানায়।

আটক ভারতীয় দালালচক্র বাংলাদেশী নাগরিকদের দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চল্লিশপাড়া সীমান্তে পাচারে সহায়তা করছিল বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

পরে ভারতীয় ৩ নাগরিকসহ আটক বাংলাদেশী নাগরিকদের ভারতের জলঙ্গী থানা পুলিশে সোপর্দ করে বিএসএফ। আজ শুক্রবার জলঙ্গি থানার পুলিশ ৭দিনের রিমান্ড চেয়ে তাদের বহরমপুর আদালতে সোপর্দ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category