• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন

মেহেরপুর জেলা বিএনপি’র আনন্দ মিছিল

বিবর্তন প্রতিবেদক:
Update : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
মেহেরপুর জেলা বিএনপি'র আনন্দ মিছিল
মেহেরপুর জেলা বিএনপি'র আনন্দ মিছিল

জিয়া অরফানেজ ট্রাস্ট সংক্রান্ত দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়াসহ সকলে মিথ্যা মামলা থেকে খালাস পাওয়ায় মেহেরপুর জেলা বিএনপি’র আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার রাতে জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. কামরুল হাসানের নেতৃত্বে আনন্দ মিছিলটি জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে শুরু করে প্রধান সড়ক ঘুরে পুরাতন বাসস্ট্যান্ড মোড়, হোটেল বাজার মোড় প্রদক্ষিণ করে একই স্হানে গিয়ে শেষ হয়। পরে জেলা বিএনপি অফিসের সামনে পথসভা অনুষ্ঠিত হয়।

মেহেরপুর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. কামরুল হাসান, যুগ্ম আহবায়ক অধ্যাপক ফয়েজ মোহাম্মদ, সাবেক সহ-সভাপতি আলমগীর খান ছাতু পথসভায় বক্তব্য রাখেন। এসময় বক্তারা বলেন, শেখ হাসিনা যে প্রহসনের রায় দিয়েছিলো আজকে মহামান্য আদালত সেই মামলা থেকে খালাস দিয়েছে। গত ১৭ বছর পর মেহেরপুর জেলা বিএনপি সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের জীবনে আজকে সবচেয়ে আনন্দের দিন।

মিছিলে অন্যদের মধ্যে মেহেরপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হাফিজুর রহমান হাফি, ওমর ফারুক লিটন, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক কাজী মিজান মেনন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজমল হোসেন মিন্টু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, জেলা যুবদলের সহ সভাপতি আনিসুর রহমান লাভলু, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. এহান উদ্দিন মনা,  জেলা যুবদলের সাংস্কৃতিক সম্পাদক আসাদুজ্জামান জনি, সদর থানা যুবদলের সাবেক সভাপতি হাসিবুজ্জামান স্বপন, জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি ফিরোজুর রহমান, জেলা জিয়া মঞ্চের আহবায়ক অ্যাড. নজরুল ইসলাম, সদস্য সচিব মনিরুল ইসলাম মনিসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category