• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

গাংনীতে পিএফজির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
গাংনীতে পিএফজির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত
গাংনীতে পিএফজির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মেহেরপুরের গাংনীতে দি হাঙ্গার প্রজেক্টের উদ্যোগে পিস ফ্যাসিলেটর গ্রুপ (পিএফজি) এর আয়োজনে ইয়ুথদের এনগেজমেন্ট করা বিশেষ করে ঝরে পড়া ছাত্রছাত্রী এবং বর্তমানে পড়ালেখায় অমনোযোগী ছাত্রছাত্রীদের যুক্ত করার জন্য মেহেরপুর জেলার গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের নওয়াপাড়া ও ষোলটাকা ইউনিয়নের মানিকদিয়া গ্রামে পাইলট প্রজেক্ট হিসেবে বর্জ্য ব্যবস্থাপনা এবং সুন্দর ও পরিষ্কার গ্রাম তৈরী এবং কমিউনিটি ক্লিনিক গুলোর সুযোগ সুবিধা সম্পর্কে জনগণকে জানানোর জন্য এই পাইলট প্রজেক্ট হাতে নেয়া হয়েছে।

শনিবার (১১ জানুয়ারি) সকাল ১১ টার সময় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পিএফজির উপজেলা সমন্বয়কারী সাংবাদিক রফিকুল আলম বকুলের সভাপতিত্বে এবং দি হাঙ্গার প্রজেক্টের টিএইচপি হেলালউদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার প্রীতম সাহা।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কন্যা শিশু এডভোকেসী ফোরামের সভাপতি ও পিএফজির উপদেষ্টা সিরাজুল ইসলাম, দি হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক সমন্বয়কারী খোরশেদ আলম সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও পিএফজির পিস এ্যাম্বাসেডর জুলফিকার আলী ভুট্টো,গাংনী মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মহিবুর রহমান মিন্টু, সুজনের উপজেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, গাংনী প্রেসক্লাবের সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা, গাংনী উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী কানন, সুজনের উপজেলা সম্পাদক আবু সাদাত মোঃ সায়েম পল্টু, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আব্দাল হক, সিনিয়র সাংবাদিক ও গাংনী প্রেসক্লাবের সহ-সভাপতি মজনুর রহমান আকাশ, দি হাঙ্গা র প্রজেক্টের যশোরের টিএইচপি গিয়াসউদ্দীন, ষোলটাকা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সদস্য ও কমিউনিটি ক্লিনিকের সভাপতি ছানোয়ার হোসেন, কাথুলী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য আনারুল ইসলাম , পাইলট প্রজেক্টের সামাজিক উদ্যোগের কোর্ডিনেটর মাহফুজ রাব্বি অনিক ও সুম্মা আক্তারসহ ইয়ুথ এর সদস্যারা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে পাইলট প্রজেক্ট বাস্তবায়নে বিভিন্ন দিক তুলে ধরা হয়। সভায় বক্তারা এই প্রজেক্ট বাস্তবায়নে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি প্রীতম সাহা বলেন, আপনারা পাইলট প্রজেক্ট হিসেবে প্রথমেই গাংনী উপজেলার দুটি গ্রামকে বাছাই করাই আপনাদের ধন্যবাদ। আপনারা কমিউনিটি ক্লিনিকের সেবা সম্পর্কে কার্যক্রম নিয়ে জনগণকে জানানোর এবং পলিথিন এর ব্যবহার কমানো ও এর সঠিক ব্যবস্থাপনা এবং পরিচ্ছন্নতা গ্রাম গড়তে যে উদ্যোগ গ্রহণ করেছেন তা অত্যান্ত গুরুত্বপূর্ণ দিক।

সমাজের এই দুটো বিষয় নিয়ে ইয়ুথরা যে কাজ করবে সেটা সবার করা উচিৎ ও সবার সহযোগিতা করা উচিৎ। সরকারের পাশাপাশি বেসরকারী সংস্থা হিসেবে দি হাঙ্গার প্রজেক্টের এই ধরণের জন গুরুত্বপুর্ণ কাজের প্রশংসা করেন তিনি। পাইলট প্রজেক্টে খুব ভালভাবে ও সক্রিয়ভাবে কাজ করার আহবান জানান তিনি।

তিনি বলেন আপনাদের কাজের মাধ্যমেই পুরো গাংনী উপজেলাতে এ কাজ হবে কিনা সেটা নির্ভর করছে। সুতরাং অত্যান্ত আন্তরিকতার সাথে দায়িত্বশীলতার সাথে পাইলট প্রজেক্টের কাজ করার আহবান জানান তিনি। এটি একটি সামাজিক আন্দোলন সমাজের সবাইকে সম্পৃক্ত করলে এ কাজের সফলতা আসবে বলে তিনি জানান।

সবশেষে তিনি এ কাজে যদি উপজেলা প্রশাসনের কোন সহযোগিতা প্রয়োজন হয় তিনি সবসময় সহযোগিতা করতে প্রস্তুত বলে আশ্বস্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category