• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

মেহেরপুর জেলা বিএনপির সদস্য সচিব অ‍্যাড. কামরুল হাসানের নেতৃত্বে শীত বস্ত্র বিতরণ

বিবর্তন প্রতিবেদক
Update : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫

এসো দূর করি শীতার্ত মানুষের কষ্টের কালো রাত, তাদের হাতে রাখি সহানুভূতির আপন হাত স্লোগানে মেহেরপুর জেলা বিএনপির উদ‍্যোগে শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে পৌরসভার ২ নং ওয়ার্ডে পাঁচ শতাধিক মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।

বিএনপি নেতা আব্দুল লতিফের সভাপতিত্বে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস‍্য সচিব অ‍্যাড. কামরুল হাসান।

বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ‍্যাপক ফয়েজ মোহাম্মদ, সাবেক সাংগঠনিক সম্পাদক রুমানা আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক কাজি মিজান মেনন, জেলা যুবদলের সহ সভাপতি আনিসুর রহমান লাবলু, জেলা মহিলা দলের সহ-সভাপতি ছাবিহা সুলতানা, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট মীর আলমগীর ইকবাল আলম, জেলা যুবদলের সাংস্কৃতিক সম্পাদক আসাদুজ্জামান জনি, জেলা ছাত্রদলের সহ সভাপতি নাহিদ মাহাবুব সানি, জেলা জিয়া মঞ্চের সদস্য সচিব মনিরুল ইসলাম মনি, পৌর ছাত্রনেতা ফুর্তি হাসান, নাহিদ আহমেদ, ইসমাইল শাহ, জনি, নাজমুল হাসান সোহাগ প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category