• সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ৬ জেলায় সেনা মোতায়েন গাংনী পৌরসভার বাজেট ঘোষণা ২৯২ বোতল ফেন্সিডিল মামলায় মিনারুলের ১০ বছর কারাদণ্ড বিশ্ব স্থানীয়করণ দিবসে অর্থনীতি, সংস্কৃতি ও পরিবেশ সুরক্ষায় স্থানীয়করণের দাবি গাংনীর তপন হত্যা মামলার পলাতক আসামি মন্টু শাহ গ্রেফতার গাংনীতে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই হার্ডওয়্যার ব্যবসায়ীর স্বপ্ন মেহেরপুরে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক-২ ইসলামনগর মৌজায় অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে বাহাগুন্দা গ্রামবাসীর বিক্ষোভ গাড়াবাড়িয়ায় বিএনপি নেতার নাম ভাঙিয়ে জমি দখল, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি’র প্রতিরোধ

ভেড়ামারায় সাত বছরের কন্যশিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত আটক

কুষ্টিয়া প্রতিনিধি
Update : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
ভেড়ামারায় সাত বছরের কন্যশিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত আটক
ভেড়ামারায় সাত বছরের কন্যশিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত আটক

কুষ্টিয়ার ভেড়ামারায় (৭)বছরের কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ধর্ষক সালাম (৪৫) দর্জিকে পুলিশ আটক করেছে।

শনিবার (৪ জানুয়ারি) সকাল ১১ টা সময় ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নে চরদামুকদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে,কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার সাতমাইলের ঐ শিশুটি ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নে চরদামুকদিয়া গ্রামে তার নানার বাড়ি দামুকদিয়া তরিকুল ইসলামের বাড়িতে কয়েক দিন আগে বেড়াতে আসে।

শনিবার সকাল ১১ টার দিকে সে নানার বাড়ীর সামনে খেলাধুলা করছিলো এসময় পাশের বাড়ীর মৃত মহির উদ্দিন এর ছেলে দর্জি সালাম শিশুটিকে খেলাধুলা করার সময় পুতুল বানানোর জন্য কাপড় দেওয়ার প্রলোভন দেখিয়ে দর্জি নিজ বাসায় নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে জানা যায়।

এরপর শিশুটি কান্নাকাটি করে বাসায় এসে তার মায়ের কাছে পুরো ঘটনা বললে তার পরিবারের লোকজন তাকে দ্রুত চিকিৎসার জন্য ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করে।

অভিযুক্ত সালামকে স্থানীয় জনতা আটক করে ভেড়ামারা থানা পুলিশের নিকট হস্তান্তর করে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মিজানুর রহমান জানান, শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে ধর্ষণের আলামত পেয়েছি। পরবর্তীতে আমরা রোগীকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠিয়েছি।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ শেখ শহিদুল ইসলাম জানান, ধর্ষক সালামকে আটক করা হয়েছে। তারপরে ধর্ষণের মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category