• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনীতে যুবদল নেতাকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বিবর্তন প্রতিবেদক:
Update : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
গাংনীতে যুবদল নেতাকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
গাংনীতে যুবদল নেতাকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মেহেরপুরের গাংনীতে আলমগীর হোসেন (৩৮) নামের এক যুবদল নেতাকে হত্যার প্রতিবাদে ও দোষিদেরকে গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। বৃহস্পতিবার (২ জানুয়ারী) দুপুরে উপজেলা বিএনপির সভাপতি রেজাউল হকের নেতৃত্বে গাংনী বাজার বাসস্ট্যান্ড থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, গাংনী পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইনসারুল হক ইনসু, সাধারণ সম্পাদক মকবুল হোসেন মেঘলা, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল আওয়াল বিশ্বাস, জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাওছার আলী, উপজেলা যুবদলের আহবায়ক সাইদুল ইসলাম ও সদস্য সচিব এনামুল হক এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিপ্লব। বক্তারা আলমগীর হোসেনের এ নৃশংস খুনের প্রতিবাদ জানান ও অনতিবিলম্বে খুনিদের গ্রেফতারের দাবী জানান।

প্রসঙ্গঃ গাংনী পৌরসভার ১নং ওয়ার্ড যুবদলের সভাপতি আলমগীর হোসেনকে উপজেলার সহড়াবাড়ীয়া-কামারখালী মাঠের মধ্যে গত রাতের কোন এক সময় একটি বাবলা গাছের নীচে হাত পা বেধে কুপিয়ে ও জবাই করে হত্যা করে দুর্বৃত্তরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category