• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে

দৌলতপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটি গঠন

জিয়াউর রহমান, কুষ্টিয়া
Update : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
দৌলতপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটি গঠন
দৌলতপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটি গঠন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা শাখা বিএনপি’র পূর্ণাঙ্গ কমিটি ভেঙ্গে দেওয়ার ৪ দিনের মাথায় আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। বুধবার বিকেলে ৩১ সদস্য বিশিষ্ট দৌলতপুর উপজেলা বিএনপি’র কমিটি ঘোষণা দেওয়া হয়।

কুষ্টিয়া জেলা বিএনপি’র আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন অনুমোদিত নবগঠিত এই কমিটিতে আহবায়ক করা হয়েছে উপজেলা বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি রেজা আহমেদ বাচ্চু মোল্লাকে। সদস্য সচিব পূর্বের কমিটির সাধারণ সম্পাদক শহীদ সরকার মঙ্গল।

নবগঠিত আহবায়ক কমিটিতে নতুন কোনো চমক না থাকলেও দলের সিনিয়র পরীক্ষিত নেতারা স্থান না পেয়ে কয়েকজন জুনিয়র স্থান পাওয়ায় ক্ষোপ প্রকাশ করেছেন অনেকে।

উপজেলা বিএনপির একাধিক সিনিয়র নেতা কমিটি নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান, দীর্ঘদিন যারা আন্দোলনের সংগ্রামে রাজপথে ছিলেন তাদের অনেকেই কমিটিতে স্থান পাননি। অথচ রাজনীতিতে অনেক জুনিয়র এবং দৌলতপুরের বাইরে থেকেও কেউ কেউ কমিটিতে পদ পেয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category