• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

গাংনীতে বোমা বিস্ফোরণে এলাকায় আতঙ্ক

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
গাংনীতে বোমা বিস্ফোরণে এলাকায় আতঙ্ক
গাংনীতে বোমা বিস্ফোরণে এলাকায় আতঙ্ক

মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের কড়ুইগাছি বাজারে দিনের বেলায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে বিস্ফোরণে কেউ হতাহত না হলেও এলাকায় নতুন করে তৈরী হয়েছে আতংক। বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে আদম ব্যবসায়ী রোকন আলীর মার্কেটের সামনে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

মার্কেটের মালিক আদম ব্যবসায়ী রোকন আলী জানান, বাজারে আমার মার্কেট সংলগ্ন দ্বোতলা বাড়ি। মার্কেটের একটি ঘরে আমি ট্রাভেল এজেন্সি অফিস হিসেবে ব্যবহার করি। অপর দুটিতে দোকান হিসেবে ভাড়ায় দেওয়া আছে। আজ সকালের দিকে লাল স্কচটেপ মোড়ানো একটি কৌটা পড়ে থাকতে দেখে ভাড়াটিয়া দোকানদার ধীরেন দাশ। সেকিছু না বুঝেই টিনার কোটা ভেবে সেটিকে লাথি মারে। কিছুদুরে গিয়ে পড়ে বিকট শব্দে বোমার বিস্ফোরণ। তবে কেউ হতাহত হয়নি।

ভাড়াটিয়া ধীরেন দাস বলেন, সকালে দোকান খুলে প্রতিদিন এর মত ঝাড়ু দিয়ে বাইরের অংশ পরিস্কার করতে গিয়ে লাল টেপ দিয়ে মোড়ানো একটা টিনের কৌটা দেখতে পাই তখন আমি বুঝতে না পেরে ওই কৌটাকে লাথি মারি এবং পরবর্তীতে বিকট শব্দে বোমাটি ফেটে যায়।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাণী ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বোমা বিস্ফোরণের খবর শোনার পর পুলিশের একটি টীম ঘটনাস্থল পরিদর্শন করেছে। বোমাটি কে বা কারা রেখেছিল, তা সনাক্ত করতে পুলিশ মাঠে কাজ করছে।

উল্লেখ্য; চলতি বছরের নভেম্বরের ৪ তারিখ সকালে কড়–ইগাছি গ্রামের শ্রমিকলীগের রাইপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক সুমন ইসলামের বাড়ি থেকে দুটি হাতবোমা ও দাফনের সরঞ্জামসহ প্রাণনাশের হুমকি সংবলিত চিরকুট উদ্ধার করা হয়।
পরপর বোমা উদ্ধার ও বোমার বিস্ফোরণের ঘটনায় এলাকায় নতুন করে আতংক বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category