• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু মেহেরপুরে স্কুল ছুটির পর ভেতরেই তালাবদ্ধ শিশু: আড়াই ঘণ্টা পর উদ্ধার নিয়ন্ত্রণহীন ই-সিগারেট ও নিকোটিন পাউচে শিশুদের জন্য প্রাণঘাতী হুমকি বর্ণাঢ্য আয়োজনে মেহেরপুরে পালিত হয়েছে পহেলা বৈশাখ বর্ণিল আয়োজনে গাংনীতে বাংলা বর্ষবরণ মুজিবনগরে গৃহবধূকে হত্যা করে ঝুলিয়ে রাখার অভিযোগ মেহেরপুরে শিশু ধর্ষণ মামলায় একজনকে যাবজ্জীবন কারাদন্ড গাংনীতে উপজেলা শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মেহেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ মেহেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় পা বিচ্ছিন্ন হওয়া সেই হুসাইনের মৃত্যু

মুজিবনগরে জেলা বিএনপি’র গণসংযোগ ও লিফলেট বিতরণ

বিবর্তন প্রতিবেদক:
Update : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
মুজিবনগরে জেলা বিএনপি'র গণসংযোগ ও লিফলেট বিতরণ
মুজিবনগরে জেলা বিএনপি'র গণসংযোগ ও লিফলেট বিতরণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সাধারণ মানুষের সামনে তুলে ধরতে মেহেরপুরের মুজিবনগরে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে মেহেরপুর জেলা বিএনপি’র আহবায়ক কমিটির নেতৃবৃন্দরা।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. কামরুল ইসলাম। এসময় অ্যাড. কামরুল ইসলাম বলেন, তারেক রহমানের উপস্থাপিত এই ৩১ দফা দেশকে গণতন্ত্রের পথে ফিরিয়ে নিতে এবং একটি সমৃদ্ধ ভবিষ্যৎ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ নামক বটগাছটি কাটা হয়েছে, কিন্তু তার শিকড়-বাকড় দেশের বিভিন্ন দিকে ছড়িয়ে আছে। দীর্ঘদিন ধরে লড়াই সংগ্রাম করে এই আওয়ামী লীগকে বিতাড়িত করা হয়েছে। নেতাকর্মীদের কোন বিভ্রান্ত মধ্যে না থেকে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

এছাড়াও এসময় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম, অধ্যাপক ফয়েজ মোহাম্মদ, সাবেক সহ-সভাপতি আলমগীর খাঁন ছাতু, ওমর ফারুক লিটন, সাবেক যুগ্ম সম্পাদক কাজী মিজান মেনন, জেলা যুবদলের সহ-সভাপতি আনিসুর রহমান লাবলু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজমল হোসেন মিন্টু, জেলা যুবদলের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. এহান উদ্দিন মনাসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কর্মসূচির অংশ হিসেবে মুজিবনগরের কেদারগঞ্জ বাজারে পথসভা ও লিফলেট বিতরণ এবং শিবপুর গ্রামে কর্মী সভা ও গণসংযোগ করেন নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category