• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

ব্র্যাক মাইগ্রেশনের অ্যাওয়ার্ড পেলেন মেহেরপুরের সাংবাদিক রাশেদুজ্জামান

বিবর্তন প্রতিবেদক:
Update : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
ব্র্যাক মাইগ্রেশনের অ্যাওয়ার্ড পেলেন মেহেরপুরের সাংবাদিক রাশেদুজ্জামান
ব্র্যাক মাইগ্রেশনের অ্যাওয়ার্ড পেলেন মেহেরপুরের সাংবাদিক রাশেদুজ্জামান

৯ম মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড এর টেলিভিশন নিউজ ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পেলেন চ্যানেল ২৪ এর মেহেরপুরের স্টাফ রিপোর্টার ও মেহেরপুর প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান ও কুষ্টিয়ার ক্যামেরাপারসন এস আই সুমন।

রোববার সকালে ঢাকায় ডেইলিস্টার ভবনে এক অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে এই অ্যায়ার্ড তুলে দেওয়া হয়। জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ একটি অ্যাওয়ার্ড পাওয়ায় সাংবাদিক রাশেদুজ্জামানকে অভিনন্দন জানিয়েছেন মেহেরপুর প্রেস ক্লাব নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

অভিবাসন খাতে সাংবাদিকতায় অবদান রাখায় ব্র্যাক মাইগ্রেশন মিডিয়া এই অ্যাওয়ার্ডের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত এইস ই মাইকেল মিলার, বিশেষ অতিথি ছিলেন ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, ব্র্যাকের প্রধান নির্বাহী অসিফ সালেহ।

অবৈধপথে ইতালি যাওয়ার পথে লিবিয়ায় মাফিয়াদের হাতে বন্দি হচ্ছে বাংলাদেশী যুবক। বাংলাদেশ ও লিবিয়ান কিছু নাগরিক একটি মাফিয়া চক্র তৈরি করেছেন। তাদেরকে লিবিয়ায় আটকে রেখে নির্যাতন করে ভিডিও ধারন করা হয়। সেই ভিডিও পরিবারের সদস্যদের দেখিয়ে লাখ লাখ টাকা আদাঁয় করে চক্রটি। আর এই টাকা লেনদেন হয় দেশের বিভিন্ন জায়গার ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে। চক্রটি কাজ করছে সারাদেশে। এই নিয়ে রাশেদুজ্জামানের দুই পর্বের ধারাহিক রিপোর্ট প্রচার করে চ্যানেল ২৪। ক্যামেরায় ছিলেন কুষ্টিয়ার ক্যামেরা পার্সন এস.আই সুমন।

অভিবাসন খাতে সাংবাদিকদের অবদানকে স্বীকৃতি দিতে ২০১৫ সালে দেশে প্রথমবারের মতো প্রবর্তিত হয় ব্র্যাক মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড। এ বছর নবম বারের মতো এই পুরস্কার দেওয়া হলো। অভিবাসন খাতে অবদান রাখায় দেশের মোট ১৫ জন সাংবাদিককে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

অভিবাসন খাতে সাংবাদিকতায় অবদান রাখায় ব্র্যাক মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ডের পেয়েছেন ইন‌ডিপেন্ডেন্ট টে‌লি‌ভিশনের অনুসন্ধানীমূলক অনুষ্ঠান তালাশ। অ্যাওয়ার্ড গ্রহণ করেছেন তালাস টিমের সিনিয়র রিপোর্টার গাংনীর কৃতি সন্তান নাজমুল সাইদ। তাকে অভিনন্দন জানিয়েছেন মেহেরপুর প্রেস ক্লাব নেতৃবৃ্ন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category