• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম:
চ্যানেল ওয়ান ডিজিটালের মেহেরপুর জেলা প্রতিনিধি হলেন সাজিবুল মেহেরপুর জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা- ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ টানা বৃষ্টিতে মেহেরপুরে আমন ধান ও রবি ফসল ঝুঁকিতে কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার

নানা আয়োজনে মেহেরপুরে পালিত হচ্ছে মহান বিজয় দিবস

বিবর্তন প্রতিবেদক:
Update : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
নানা আয়োজনে মেহেরপুরে পালিত হচ্ছে মহান বিজয় দিবস
নানা আয়োজনে মেহেরপুরে পালিত হচ্ছে মহান বিজয় দিবস

যথাযোগ্য মর্যাদায় মেহেরপুরে পালিত হচ্ছে মহান বিজয় দিবস। এ উপলক্ষে সোমবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে শহরের কলেজ মোড়ে অবস্থিত স্মৃতিসৌধে জেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদদের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ করেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ।

আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ সুপার মাকসুদা আকতার খানম।

এরপর একে একে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, সিভিল সার্জন অফিস, জেলার শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

সকাল ৯ টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। এছাড়াও দিনব্যাপী রয়েছে নানা অনুষ্ঠান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category