• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

গাংনীতে গ্রাম পুলিশের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনি অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
গাংনীতে গ্রাম পুলিশের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনি অনুষ্ঠিত
গাংনীতে গ্রাম পুলিশের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনি অনুষ্ঠিত

মেহেরপুরের গাংনীতে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) ‍বিকেলে উপজেলা পরিষদ সভা কক্ষে এ সমাপনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) আয়োজিত ও গাংনী উপজেলা প্রশাসন কর্তৃক বাস্তবায়িত কোর্স সমাপনী অনুষ্ঠানে ভার্চুয়ালী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের মহাপরিচালক মোঃ আব্দুল কইয়ুম।
মেহেরপুর জেলা প্রশাসক সিফাত মেহনাজের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন, গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বানী ইসরাইল, জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের প্রকাশনা কর্মকর্তা আব্দুল জলিল, কোর্স সমন্বয়ক সাবেক উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন চক্রবর্তী। বুনিয়াদি এ প্রশিক্ষণে উপজেলার ৯ টি ইউনিয়নের ৪০ জন গ্রাম পুলিশ সদস্যদের কর্মদক্ষতা, দ্বায়িত্ববোধসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category