• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা

নানা আয়োজনে মেহেরপুর হানাদার মুক্ত দিবস পালিত

বিবর্তন প্রতিবেদক
Update : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
নানা আয়োজনে মেহেরপুর হানাদার মুক্ত দিবস পালিত
নানা আয়োজনে মেহেরপুর হানাদার মুক্ত দিবস পালিত

আজ ৬ ডিসেম্বর মেহেরপুর হানাদার মুক্ত দিবস। নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে দিনটি। দিবসটি উপলক্ষে আজ শুক্রবার সকাল নয়টার দিকে মেহেরপুর শহরের কলেজ মোড়ে অবস্থিত স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পণ করে জেলা প্রশাসক সিফাত মেহনাজ।

এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মাকসুদা আকতার খানম, অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ইলিয়াস হোসেনসহ মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
পরে জেলা প্রশাসক সিফাত মেহনাজের নেতৃত্বে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমী চত্বরে গিয়ে শেষ হয়। এরপর জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়াও দিনটি ঘিরে নানা কর্মসূচীর আয়োজন করেছেন জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category