• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

গাংনীতে ইসলামী ব্যাংকের ৩৯৯ তম শাখা উদ্বোধন

বিবর্তন প্রতিবেদক:
Update : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
গাংনীতে ইসলামী ব্যাংকের ৩৯৯ তম শাখা উদ্বোধন
গাংনীতে ইসলামী ব্যাংকের ৩৯৯ তম শাখা উদ্বোধন

শরী‘আহ ভিত্তিক আধুনিক ব্যাংকিংয়ের সকল সুবিধা নিয়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ৩৯৯ তম শাখা উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে মেহেরপুরের গাংনী উপজেলা শহরের প্রাণকেন্দ্র বাসস্ট্যান্ডের আধুনিক টাওয়ারের ২য় তলায় শাখাটির উদ্বোধন করা হয়।

ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইসপ্রেসিডেন্ট ও যশোর জোন প্রধান মাহবুব-এ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে উদ্বোধন করে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আলতাফ হুসাইন, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মাকসুদুর রহমান, গাংনী উপজেলার নির্বাহী অফিসার প্রীতম সাহা, মেহেরপুর জেলা জামায়াতের আমীর মাওলানা তাজ উদ্দিন খান।।

কল্যাণমুখী ব্যাংকিংয়ের উপর মূল বক্তব্য উপস্থাপন করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শরীআহ সেক্রেটারিয়েট মোহাম্মদ হাবিবুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মজনুজ্জামান এবং ধন্যবাদ জ্ঞাপন করেন গাংনী শাখা প্রধান মাসুদ করিম।

আমন্ত্রিত অতিথিদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা আমীর মাওলানা তাজ উদ্দিন খান, জেলা সেক্রেটারি মোঃ ইকবাল হোসেন, মেহেরপুর সদর উপজেলা আমীর মাওলানা মোঃ সোহেল রানা, গাংনী উপজেলা আমীর ডাঃ রবিউল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান উপজেলা কর্মপরিষদ সদস্য নাজমুল হুদা, জেলা শূরা সদস্য সাবেক গাংনী পৌর আমীর মাওলানা আব্দুর রহমান, পৌর জামায়াতের বায়তুলমাল সম্পাদক মোঃ জিল্লুর রহমান প্রমুখ।

এসময় ব্যাংকের এক্সিকিউটিভ মোঃ হাসিবুল ইসলাম, রাশেদ ওসমান, মোঃ জাহাঙ্গীর আলমসহ প্রধান কার্যালয় ও বিভিন্ন শাখার কর্মকর্তারা, ব্যবসায়ী, শুভানুধ্যায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category