কুষ্টিয়ার মিরপুরে মাদকবিরোধী অভিযান চালিয়েছে ২২ লাখ টাকার হেরোইন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে মিরপুর রেলওয়ে স্টেশনে কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন থেকে উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কোনও মাদক কারবারিকে আটক করা সম্ভব হয়নি।
কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৮ নভেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে রাজশাহী থেকে খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন মিরপুর রেলওয়ে স্টেশনে পৌঁছালে তাতে অভিযান চালায় বিজিবির বিশেষ টহল দল। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১ কেজি ১১৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ২২ লাখ ৩০ হাজার টাকা। এ বিষয়ে মিরপুর থানায় জিডি করা হয়েছে।