• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

মেহেরপুরে বিজিবির অভিযানে দশ কেজি রুপা উদ্ধার 

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
মেহেরপুরে বিজিবির অভিযানে দশ কেজি রুপা উদ্ধার 
মেহেরপুরে বিজিবির অভিযানে দশ কেজি রুপা উদ্ধার 

মেহেরপুর সীমান্ত এলাকা ইছাখালী বটতলায় অভিযান চালিয়ে ১০ কেজি রুপা উদ্ধার করেছে বিজিবি। আজ বৃহস্পতিবার দুপুরে ইছাখালি বিজিবি ক্যাম্পের একটি টিম এ অভিযান চালায়। অভিযানকালে পাচারকারী দৌড়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।
চুয়াডাঙ্গার ৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান পি এস সি জানান, ইসাখালি সীমান্ত দিয়ে রুপা পাচর হচ্ছে মর্মে সংবাদের ভিত্তিতে বিজিবি ইছাখালী ক্যাম্পের একটি টিম বটতলা নামক স্থানে অবস্থান নেয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারী রুপাসহ একটি ব্যাগ ফেলে ভারতের ভূখণ্ডে পালিয়ে যায়। ব্যাগ তল্লাশি করে পাওয়া যায় ১০ কেজি রুপার গহনা।
এ ঘটনায় মেহেরপুর সদর থানায় একটি মামলাসহ আটককৃত রুপা মেহেরপুর ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category