• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

কুষ্টিয়ার দৌলতপুরে মেলার নামে চলছে জমজমাট জুয়ার আসর

কুষ্টিয়া প্রতিনিধি
Update : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
কুষ্টিয়ার দৌলতপুরে মেলার নামে চলছে জমজমাট জুয়ার আসর
কুষ্টিয়ার দৌলতপুরে মেলার নামে চলছে জমজমাট জুয়ার আসর

কুষ্টিয়ার দৌলতপুরে মেলার নামে চলছে জমজমাট জুয়ার আসর। সেইসাথে বসেছে মাদকের হাট। প্রকাশ্যে এমন অবৈধ ও নিষিদ্ধ কর্মকান্ড চললেও প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়নি কোন পদক্ষেপ।

দৌলতপুর উপজেলার মশাউড়া গোলচত্বর সংলগ্ন একটি বাগানে প্রায় এক সপ্তাহ ধরে মেলার নামে জুয়া, লটারি, মাদক সেবনসহ আসামজিক ও অবৈধ কর্মকান্ড চলে আসছে। আর সেখানে উঠতি বয়সী যুবকসহ নানা শ্রেণী পেশার মানুষ হুমড়ি খেয়ে পড়ে হচ্ছেন সর্বশান্ত।

জানাগেছে, দৌলতপুরের জয়রামপুর এলাকায় দীর্ঘদিন ধরে মেলার নামে এমন অবৈধ কর্মকান্ড চালানো হয়। সেখানে বন্ধ হওয়ার পর একই মেলা শুরু হয় মশাউড়া গ্রামে। স্থানীয় একটি চক্র এ মেলার আয়োজন করেছে। সন্ধ্যার পর থেকে শুরু হয় জুয়ার আসর, সেইসাথে চলে মাদকের কারবার।

সর্বসাধারণকে আকৃষ্ট করতে সেখানে লটারী ও গান বাজনার আয়োজন রয়েছে। গভীর রাত পর্যন্ত চলে এসব কর্মকান্ড। আয়োজকদের দাবি তারা প্রশাসনকে ম্যানেজ করে মেলা চালাচ্ছেন। তবে প্রশাসনের কর্মকর্তারা বলছেন মেলার বিষয়টি তারা অবগত নন।

সোমবার রাতে সরেজমিনে গিয়ে দেখা গেছে, মঞ্চের পেছনেই বাসানো হয়েছে জুয়ার আসর। সেখানে উঠতি বয়সী যুবকসহ কিশোর বয়সীদেরও জুয়া খেলায় অংশ নিতে দেখা গেছে। জুয়ার আসরের পাশেই বসতে দেখা গেছে মাদকের আসর। সেখানেও বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে গাঁজা ও ফেনসিডিলসহ বিভিন্ন ধরণের মাদক সেবনে মত্ত হতে দেখা গেছে।

স্থানীয় মাদক কারবারীদের এসব মাদক সরবরাহ করতে দেখা গেছে। আবার গান বাজনাতেও রয়েছে একধরণের অশ্লীলতা। মশাউড়া ও আশাপাশের গ্রামসহ দৌলতপুরের বিভিন্ন এলাকা থেকে মেলায় আসা মানুষগুলো জুয়া খেলে ও মাদকে আসক্ত হয়ে নিস্ব হয়ে বাড়ি ফিরছে।

তাই মেলার নামে এমন অবৈধ ও অসামাজিক কর্মকান্ড বন্ধ করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা। মেলার বিষয়ে দৌলতপুর থানার ওসি শেখ আউয়াল কবীর বলেন, এ ধরণের মেলার অনুমতি দেওয়ায় ঠিক না। মেলার বিষয়টি আমার জানা ছিল না। মেলা বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল হাই সিদ্দিকী বলেন, মেলা বন্ধে আজই ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category