• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মেহেরপুরে অস্ত্র গুলিসহ এক সন্ত্রাসীকে আটক করেছে যৌথবাহিনী

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
মেহেরপুরে অস্ত্র গুলিসহ এক সন্ত্রাসীকে আটক করেছে যৌথবাহিনী
মেহেরপুরে অস্ত্র গুলিসহ এক সন্ত্রাসীকে আটক করেছে যৌথবাহিনী

মেহেরপুরের মুজিবনগর উপজেলার যতারপুর গ্রাম থেকে ময়েন উদ্দিন (৩৫) নামের একজনকে অস্ত্র ও গুলিসহ আটক করেছে যৌথবাহিনী।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে এই অভিযান চালানো হয়।

আটক ময়েন উদ্দিন যতারপুর গ্রামে জমির বিশ্বাসের ছেলে।

সে একজন সন্ত্রাসী এবং তার বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপের নানা অভিযোগ রয়েছে বলে যৌথবাহিনীর সূত্রে জানা গেছে। ‌

মুজিবনগর উপজেলার সাবেক চেয়ারম্যান এবং আওয়ামী লীগ নেতা আমাম হোসেন মিলুর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন এই ময়েন উদ্দিন। ‌

অভিযান সূত্রে জানা যায়, যৌথবাহিনীর একটি বিশেষ দল সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ময়েন উদ্দিনকে আটক করে। এসময় নিজ গ্রামের মাঠে পান বরজের ভেতরে লুকিয়ে রাখা দেশীয় তৈরি এক নলা একটি বন্দুক এবং দুই রাউন্ড গুলির সন্ধান দেয় আটক ময়েন উদ্দিন।

অস্ত্র গুলিসহ ময়েন উদ্দিনকে রাতেই মুজিবনগর থানায় সোপর্দ করে যৌথবাহিনী।

ময়েন উদ্দিনের নামে অস্ত্র আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। ওই মামলার আসামি হিসেবে বুধবার তাকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category