• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনীতে ওষুধ কোম্পানীর প্রতিনিধি মশিউর রহমানকে পিটিয়ে জখম

বিবর্তন প্রতিবেদক:
Update : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
গাংনীতে ওষুধ কোম্পানীর প্রতিনিধি মশিউর রহমানকে পিটিয়ে জখম
গাংনীতে ওষুধ কোম্পানীর প্রতিনিধি মশিউর রহমানকে পিটিয়ে জখম

মিথ্যা অভিযোগ তুলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মশিউর রহমান (৪০) নামের এক ওষুধ কোম্পানীর প্রতিনিধিকে পিটিয়ে আহত করেছে কয়েকজন প্রতিনিধি।

বামন্দী পশুহাট সংলগ্ন এলাকায় কথাকাটাকাটির এক পর্যায়ে এ ঘটনাটি ঘটে। আহতকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

গাংনী উপজেলা ফারিয়ার সভাপতি আলী হোসেন জানান, গেল শুক্রবার মশিউর রহমান তার ব্যাক্তিগত কাজে বামন্দীতে যান। অন্যান্য ওষুধ কোম্পানীর বিক্রয় প্রতিনিধিরা বিষয়টিকে অন্যখাতে নিয়ে ফারিয়া সভাপতিকে জানান। আজ শনিবার এ নিয়ে বামন্দী পশুহাট সংলগ্ন এলাকায় একটি বৈঠক বসে।

এসময় উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে বিক্রয় প্রতিনিধি সফিউল্লাহ, সাকিদুল, আব্দুল মালেক, রাকিবুল, রাইহান, নাজিমদ্দীন, মোতালেব ও তার ভাই মালেক মশিউর রহমানকে পিটিয়ে আহত করে।

ফারিয়ার সভাপতি সম্পাদক ও অন্যান্য প্রতিনিধিরা মশিউরকে উদ্ধার করে গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরন করেন। আলী হোসেন আরো জানান, এ ব্যাপারে রবিবারে একটি বৈঠক ডাকা হয়েছে। পরবর্তী সিন্ধান্ত নেয়া হবে বৈঠকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category